বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ৭:৩১

জামায়াত গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৮, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
জামায়াত গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়

জামায়াত গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াত বর্তমানে বিএনপির সঙ্গে আলাদা আলোচনায় বসতে চায় না। তিনি এই মন্তব্য করেন শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক ডায়লগে।

এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি। আমরা যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব।”

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তা কীভাবে বাস্তবায়ন হবে তা স্পষ্ট নয়। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ পাঠায়, তখনই বিরোধের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে মতপ্রকাশ—উভয়ই গুরুত্বপূর্ণ। আমরা কোনোরূপ সহিংসতা করি না।”

গণভোটে জাতীয় নির্বাচনের সময় বাধা হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি মন্তব্য করে বলেন, “জাতীয় নির্বাচনের দিন মানুষের ফোকাস থাকে দল ও প্রার্থীকে কেন্দ্র করে। আমাদের দেশে ভোটকেন্দ্র দখলের মতো পরিস্থিতি ঘটে। যদি দুই ধরনের ভোট একসঙ্গে হয়, তাহলে সময় ব্যবস্থাপনা কঠিন হবে এবং ভোট অংশগ্রহণ কমে যাবে। পরে বলা হবে জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয়নি।”

হামিদুর রহমান আজাদ আরও বলেন, “ফ্যাসিবাদী আমলের প্রশাসনিক অবকাঠামো এখনো আছে। জনগণের আস্থা নেই। আগে গণভোট আয়োজন করলে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা বাড়বে এবং নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
স্পেনে পাঁচ লাখ অভিবাসীকে বৈধকরণের ঐতিহাসিক ঘোষণা ও দক্ষিণ এশীয়দের প্রস্তুতি

স্পেনে পাঁচ লাখ অভিবাসীকে বৈধকরণের ঐতিহাসিক ঘোষণা ও দক্ষিণ এশীয়দের প্রস্তুতি

কুয়েতে ড্রোন হামলায় মার্কিন বাহিনীর তিনটি হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

কুয়েতে ড্রোন হামলায় মার্কিন বাহিনীর তিনটি হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

পাকিস্তানে মৌসুমি ঝড় ও বজ্রপাতে একদিনে ১৯ জন নিহত, আহত ৯০

পাকিস্তানে মৌসুমি ঝড় ও বজ্রপাতে একদিনে ১৯ জন নিহত, আহত ৯০

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনা

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনা

খালেদা জিয়াকে ঘিরে আসিফ নজরুলের স্মৃতিচারণ

খালেদা জিয়াকে ঘিরে আসিফ নজরুলের স্মৃতিচারণ

আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৮ ডিসেম্বর, ২০২৫)

আপত্তিকর কনটেন্টের অভিযোগে গেম নিষিদ্ধ, মাস্টারকার্ড বলছে ‘চাপ নয়, সতর্কতা’

আপত্তিকর কনটেন্টের অভিযোগে গেম নিষিদ্ধ, মাস্টারকার্ড বলছে ‘চাপ নয়, সতর্কতা’

বাংলাদেশের জন্য চীনের ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি, সম্পর্কের নতুন দিগন্তে ইউনূসের সফর

বাংলাদেশের জন্য চীনের ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি, সম্পর্কের নতুন দিগন্তে ইউনূসের সফর

জাতীয় নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে প্রকাশ, ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরা ও টানা পাঁচ দিনের ছুটি

পোস্টাল ব্যালট গ্রহণে প্রস্তুত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, প্রতি আসনে আলাদা বাক্স

মানহানির মামলায় বিতর্কিত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে বিচার শুরু

মানহানির মামলায় বিতর্কিত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে বিচার শুরু