শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫৬

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্ক, দল জানিয়েছে এটি সমর্থন করে না

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্ক, দল জানিয়েছে এটি সমর্থন করে না

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্ক, দল জানিয়েছে এটি সমর্থন করে না

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর প্রশাসনকে আন্ডারে আনার বিষয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তার মন্তব্য নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

তবে দলটি স্পষ্ট করেছে, শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত বক্তব্য জামায়াত সমর্থন করে না। এ ঘটনায় অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান বলেন, শাহজাহান চৌধুরীর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামীর জন্য আজকের এ সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দিয়ে, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে টাকা ও অস্ত্র আসবে। নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছেন, তাদের আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় পুলিশ চলবে, আমাদের কথায় মামলা হবে।”

এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। কেউ সমর্থন জানাচ্ছেন, আবার অনেকে কঠোর সমালোচনা করছেন।

রোববার সকালে মাওলানা শাহজাহান চৌধুরী গণমাধ্যমে বক্তব্য দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, “প্রশাসন আমাদের কথায় চলবে বলতে আমি জনগণের কথায় চলার কথা বুঝিয়েছি। আমার দেশের প্রশাসন দেশের স্বার্থে কাজ করবে এবং বর্তমান সরকারের অধীনে দেশের স্বার্থে পুলিশ কাজ করবে। খণ্ডিত অংশ প্রচার করে জামায়াতকে চিহ্নিত করা হচ্ছে, যা ফ্যাসিস্টদের সহযোগিতা ও উসকানির সমতুল্য।”

জামায়াতের পাঠানো বিবৃতিতে বলা হয়, “শাহজাহান চৌধুরীর বক্তব্য তার ব্যক্তিগত। জামায়াত এটি সমর্থন করে না এবং অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বক্তব্যের ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের আবহাওয়া (১৫ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (১ অক্টোবর, ২০২৫)

ক্রেডিট কার্ড ছাড়াই বাংলালিংকের সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা

ক্রেডিট কার্ড ছাড়াই বাংলালিংকের সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা

ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও পাল্টা পদক্ষেপ

ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও পাল্টা পদক্ষেপ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না: শি জিনপিং

বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না: শি জিনপিং

দেশের অর্থনীতি রক্তক্ষরণ অবস্থায় ব্যবসায়ীদের প্রতি উদাসীনতার অভিযোগ বিসিআই সভাপতির

দেশের অর্থনীতি রক্তক্ষরণ অবস্থায় ব্যবসায়ীদের প্রতি উদাসীনতার অভিযোগ বিসিআই সভাপতির

জাতীয় ঐক্য সৃষ্টিতে একমত রাজনৈতিক দলগুলোর নেতারা - খন্দকার মোশাররফ

জাতীয় ঐক্য সৃষ্টিতে একমত রাজনৈতিক দলগুলোর নেতারা – খন্দকার মোশাররফ

তামাকের আগ্রাসনে বিপন্ন বাংলাদেশ: জরুরি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ডাক

তামাকের আগ্রাসনে বিপন্ন বাংলাদেশ: জরুরি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ডাক

নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত, তবে আশঙ্কা করছে ষড়যন্ত্রের

নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত, তবে আশঙ্কা করছে ষড়যন্ত্রের

গরু চুরি করে ভূরিভোজের আয়োজন: বিএনপি নেতাকে বহিষ্কার

গরু চুরি করে ভূরিভোজের আয়োজন: বিএনপি নেতাকে বহিষ্কার