শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:৩৯

জাপান সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক ইউনূস

প্রতিবেদক
staffreporter
জুন ১, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক ইউনূস

জাপান সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক ইউনূস

চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাপানের স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সফরকালে অধ্যাপক ইউনূস টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যেই বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেন।

এই সফরে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৪১৮ মিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট পলিসি ঋণ, জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ রেলপথ প্রকল্পে ৬৪১ মিলিয়ন ডলারের ঋণ, এবং মানবসম্পদ উন্নয়ন বৃত্তির জন্য ৪.২ মিলিয়ন ডলারের অনুদান।

এছাড়া ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ইউনূস। সেখানে দুই দেশের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ ও বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর একদিন আগে, বৃহস্পতিবার, বাংলাদেশ ও জাপান মানবসম্পদ উন্নয়ন ও জাপানে কর্মসংস্থান সহজতর করতে আরও দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। হিরাকাওচো চিয়োদা সিটিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আয়োজিত মানবসম্পদ সেমিনারে এই চুক্তিগুলো হয়। সেমিনারে জাপানি উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা প্রকাশ করেন।

একই দিন, অধ্যাপক ইউনূস ৩০তম নিক্কেই ফোরাম: “ফিউচার অব এশিয়া”-তে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। ফোরামের পাশাপাশি তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে সহযোগিতার আহ্বান জানান।

সফরের শেষ দিন অধ্যাপক ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। উল্লেখ্য, তিনি ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার অর্জন করেন। অধ্যাপক ইউনূস গত ২৮ মে চার দিনের সরকারি সফরে টোকিও যান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরান ইন্টারন্যাশনালকে গোয়েন্দা তথ্য পাঠানোর অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

ইরান ইন্টারন্যাশনালকে গোয়েন্দা তথ্য পাঠানোর অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৯ জুলাই, ২০২৫)

ডিসেম্বরে ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

ডিসেম্বরে ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

আগামী সরকারের জন্য ১০ দফা জাতীয় কর্মসূচি প্রস্তাব নাগরিক প্ল্যাটফর্মের

আগামী সরকারের জন্য ১০ দফা জাতীয় কর্মসূচি প্রস্তাব নাগরিক প্ল্যাটফর্মের

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইতিহাসের এই দিনে (৬ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১১ জুন, ২০২৫)

ইসলামী ব্যাংকে নিয়োগ: স্নাতক পাসে আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে নিয়োগ: স্নাতক পাসে আবেদনের সুযোগ

নেতানিয়াহু বলছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র হবে না’; পশ্চিম তীরে নতুন বসতি অনুমোদন

নেতানিয়াহু বলছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র হবে না’; পশ্চিম তীরে নতুন বসতি অনুমোদন

আইনে পরিবর্তনের পর ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসীর জার্মান নাগরিকত্ব লাভ

আইনে পরিবর্তনের পর ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসীর জার্মান নাগরিকত্ব লাভ

বাংলাদেশ এবং চীনকে নজরদারিতে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি তৈরি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারিতে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি তৈরি করছে ভারত