জাপান প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেইটিআরও)’র প্রতিনিধি দল। এই বৈঠক বৃহস্পতিবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং দেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় এবং জাপানের বিনিয়োগ ভবিষ্যতেও বাড়বে বলে আশা রাখে।
জাপান প্রতিনিধি দল জানায়, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন শতাধিক জাপানি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠকে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা, সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার, ঢাকায় জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা, ভাইস-প্রেসিডেন্ট হিরোনোরি ইয়ামানাকা এবং মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু উপস্থিত ছিলেন। এছাড়াও জেট্রো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান এবং আইবিডব্লিউএফের প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম বৈঠকে অংশ নেন।

















