বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৪৭

জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ণ
জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বিশ্বকাপের নকআউটের হাই-ভোল্টেজ ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়ে চমক দেখায় জাপান। তবে দ্বিতীয়াবের্ধ ঘুরে দাঁড়ায় লাতিন পরাশক্তিরা; ৫৬ মিনিটে হেডে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান মিডফিল্ডার কাসেমিরো।

ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২০০২ বিশ্বকাপের পর এই প্রথম নকআউটের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেওয়ার কীর্তি গড়ল সেলেসাওরা। অন্যদিকে এই হারের মাধ্যমে আরও একবার নকআউটের বাধা পার হতে না পেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল এশিয়ার প্রতিনিধি জাপান।

ম্যাচ শেষে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু দলের বিদায়ে হতাশ হলেও ফুটবলারদের পারফরম্যান্সে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি মন্তব্য করেন যে, বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের সঙ্গে জাপানের ফুটবলীয় ব্যবধান এখন অনেকটাই কমে আসছে। তবে প্রধান কোচ হিসেবে খেলোয়াড়দের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে না পারার দায় নিজের কাঁধে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
দোহা সম্মেলনে বাংলাদেশের আহ্বান: টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পূর্বাভাসযোগ্য অর্থায়ন প্রয়োজন

দোহা সম্মেলনে বাংলাদেশের আহ্বান: টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পূর্বাভাসযোগ্য অর্থায়ন প্রয়োজন

কর্মীদের দক্ষতা ও দায়িত্বশীল উদ্ভাবনে এআই ব্যবহার করছে টেলিনর গ্রুপ ও গ্রামীণফোন

কর্মীদের দক্ষতা ও দায়িত্বশীল উদ্ভাবনে এআই ব্যবহার করছে টেলিনর গ্রুপ ও গ্রামীণফোন

শাহরুখ-গৌরীর প্রেম, বিয়ে এবং ধর্মের বাইরে ভালবাসার গল্প

শাহরুখ-গৌরীর প্রেম, বিয়ে এবং ধর্মের বাইরে ভালবাসার গল্প

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঢাকা বিমানবন্দরে ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঢাকা বিমানবন্দরে ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

আজকের আবহাওয়া (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১১ মার্চ, ২০২৬)

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে

বাফুফের সাত মাসের কার্যক্রম ও আগামী ছয় মাসের পরিকল্পনায় যা থাকছে

বাফুফের সাত মাসের কার্যক্রম ও আগামী ছয় মাসের পরিকল্পনায় যা থাকছে