শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:০৩

জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের পুলিশদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে। তিনি বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ওপর যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার বড় সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সকলকে সচেষ্ট থাকতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজ উপস্থিত ছিলেন। এছাড়া সকল জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন। আইজিপি পুলিশদের লুন্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের প্রচারণা বাড়াতে হবে।

আইজিপি ইউনিট প্রধানদের নির্দেশ দেন নির্বাচনি প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনা করতে। পাশাপাশি তিনি জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান, কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে প্রদান নিশ্চিত করতে। গুম কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশনা দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলো বিশেষ গুরুত্বসহ তদন্ত ও নিষ্পত্তি করার নির্দেশ দেন আইজিপি। তিনি মামলা তদন্তের গুণগত মান বাড়ানোর ওপরও জোর দেন। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা এবং অনলাইনে সংযুক্ত জেলা পুলিশ সুপাররা প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
পাকিস্তান

বাংলাদেশের পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরু

ফের তালেবান-পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে

ফের তালেবান-পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে

উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্যও উপকারী ডিম

উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্যও উপকারী ডিম

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ৩১ জানুয়ারি, ২০২৫

দেলাওয়ার হোসাইন সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ

শ্রমিকের স্বার্থই হবে অগ্রাধিকার—শিগগিরই আসছে সংশোধিত শ্রম আইন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

শ্রমিকের স্বার্থই হবে অগ্রাধিকার—শিগগিরই আসছে সংশোধিত শ্রম আইন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় 'মব' সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা

নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় ‘মব’ সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা

বিবিসি ক্ষমা চাইল ট্রাম্পের কাছে ভুল প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য

বিবিসি ক্ষমা চাইল ট্রাম্পের কাছে ভুল প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার