বুধবার, ১২ই আগস্ট, ২০২৬| বিকাল ৩:৫৩

জাতীয় নির্বাচন ঘিরে ইউএনডিপির ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

প্রতিবেদক
staffreporter
জুন ১৯, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
জাতীয় নির্বাচন ঘিরে ইউএনডিপির ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

জাতীয় নির্বাচন ঘিরে ইউএনডিপির ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য ১৮.৫৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিকেল ৩টার দিকে ইউএনডিপির ‘দ্য ব্যালট’ প্রকল্পের আওতায় উন্নয়ন সহযোগীদের সহায়তার অংশ হিসেবে অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ইসির গঠনের পর থেকে আমরা ইউএনডিপির সহযোগিতা চাইছি, তারা সবসময় পাশে দাঁড়িয়েছে। ‘দ্য ব্যালট’ প্রকল্পে মোট ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করবে।” তিনি জানান, নির্বাচনের ১৬টি গুরুত্বপূর্ণ উপাদানের জন্য অর্থায়নের বিষয়ে ইউএনডিপির সঙ্গে আলোচনা হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া দুই মিলিয়ন ডলারের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

এই প্রকল্প ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এর আওতায় ক্যাপাসিটি বিল্ডিং, জনসচেতনতা, প্রশিক্ষণ, ও প্রতিষ্ঠানিক কাঠামোসহ মোট ১৬টি উপাদান পরিচালিত হবে। এ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তারা প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা ও অফিস মেশিন দিয়ে সহযোগিতা করেছিল, যার ধারাবাহিকতায় আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দাতারা এই প্রকল্পের অর্থায়নে সহযোগিতা অব্যাহত রাখবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৫ মে, ২০২৫)

সন্তানের চোখ খারাপ হচ্ছে? কোন লক্ষণে বুঝবেন

হরমুজ সংকটে ইউরোপে জেট ফুয়েলের চরম হাহাকার ও বন্ধ হতে পারে বিমান চলাচল

হরমুজ সংকটে ইউরোপে জেট ফুয়েলের চরম হাহাকার ও বন্ধ হতে পারে বিমান চলাচল

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের শঙ্কা কাটল, নতুন মালিকানায় যাচ্ছে মার্কিন কার্যক্রম

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের শঙ্কা কাটল, নতুন মালিকানায় যাচ্ছে মার্কিন কার্যক্রম

ভারতে বাড়ছে স্থূলতা ও ক্যানসার নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগে সাধারণ মানুষ

ভারতে বাড়ছে স্থূলতা ও ক্যানসার নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগে সাধারণ মানুষ

দুবাইয়ে নাঙ্গলমোড়া প্রবাসীদের কল্যাণ পরিষদের প্রাথমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দুবাইয়ে নাঙ্গলমোড়া প্রবাসীদের কল্যাণ পরিষদের প্রাথমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে হামজা চৌধুরী নিয়ে উন্মাদনা, আন্তর্জাতিক ফুটবল বিশ্বেও আলোচনা

বাংলাদেশে হামজা চৌধুরী নিয়ে উন্মাদনা, আন্তর্জাতিক ফুটবল বিশ্বেও আলোচনা

‘আয়না ঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা : আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল

‘আয়না ঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা : আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল

প্রধান উপদেষ্টা যেটাই বলুন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: ডা. জাহিদ