রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:৪৫

জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রয়েছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৯, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রয়েছে

জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি যার মাধ্যমে বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো এবং ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত রয়েছে। দু-একজন বিষয়টি নিয়ে কথা বললেও বাস্তব পরিস্থিতিতে কোনো বৈষম্য নেই বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। সবাই যেন মিলেমিশে থাকতে পারে, সেটিই প্রত্যাশা। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কিছু মাজারে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২৮ মে, ২০২৬

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৪ এপ্রিল, ২০২৬)

আকিজ পাইপসে সেলস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

আকিজ গ্রুপে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নারী নেতৃত্বে সুযোগ পেলে যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: শারমীন এস মুরশিদ

নারী নেতৃত্বে সুযোগ পেলে যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: শারমীন এস মুরশিদ

ক্রিকেট ফিক্সিংয়ের চেষ্টা, শ্রীলঙ্কায় ভারতীয় যুবককে চার বছরের সাজা

ক্রিকেট ফিক্সিংয়ের চেষ্টা, শ্রীলঙ্কায় ভারতীয় যুবককে চার বছরের সাজা

‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত শাওকীর পরিচালনায় মাস্টারক্লাস, শেখা যাবে ওটিটি নির্মাণের কৌশল

‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত শাওকীর পরিচালনায় মাস্টারক্লাস, শেখা যাবে ওটিটি নির্মাণের কৌশল

এপেক্স ফুটওয়্যার লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ

এপেক্স ফুটওয়্যার লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ

শেখ হাসিনার বিচার শুরু দেড় মাসের মধ্যে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিচার শুরু দেড় মাসের মধ্যে : চিফ প্রসিকিউটর

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৭ ডিসেম্বর, ২০২৪)

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯ জন: হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯ জন: হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস