শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১:০৩

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম জাহাঙ্গীর হোসেনের মন্তব্য: “বর্তমান সরকার সাম্রাজ্যবাদীদের সবকিছু দিতে প্রস্তুত”

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম জাহাঙ্গীর হোসেনের মন্তব্য: “বর্তমান সরকার সাম্রাজ্যবাদীদের সবকিছু দিতে প্রস্তুত”

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম জাহাঙ্গীর হোসেনের মন্তব্য: “বর্তমান সরকার সাম্রাজ্যবাদীদের সবকিছু দিতে প্রস্তুত”

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্রাজ্যবাদীদের সবকিছু দিতে প্রস্তুত। তিনি বলেন, “ড. ইউনূস এখন বলছেন মানবিকতার জন্য করিডোর দিতে হবে। যদি ৭১ সালে দেশ প্রকৃত স্বাধীন হতো, আমরা আমাদের বন্দর নিজেরা তৈরি করতে পারতাম। কিন্তু আমরা বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছি।”

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ডা. এম এ করিমের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, যারা সচেতন রাজনৈতিক ব্যক্তি, তারা নিজের ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তা করেন না, বরং সাধারণ মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেন। এম এ করিম একজন চিকিৎসক ছিলেন, তবে তিনি শুধু মানুষের শরীরের চিকিৎসা করেননি, সমাজের সমস্যা সমাধানেও কাজ করেছেন এবং খেটে খাওয়া মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেন, “সামাজিকভাবে আমরা সবাই মানুষ। রাজনীতি এক নয়, কিন্তু আমরা সবাই মানুষ। ডাক্তার করিম শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের জন্য সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি করতেন।” তিনি আক্ষেপ করেন, পূর্বে রাজনৈতিক নেতাদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও সৌহার্দ্যের সংস্কৃতি ছিল, যা বর্তমানে নেই।

ডা. জাহাঙ্গীর হোসেন আরও উল্লেখ করেন, বৈষম্যহীন সমাজ গঠনে ডাক্তার করিম কাজ করেছেন। পূর্বে রাজনীতিবিদরা বহুমুখী প্রতিভার অধিকারী (‘মাল্টিট্যালেন্ট’) ছিলেন, কিন্তু বর্তমানে তা নেই। তিনি ফিলিস্তিনসহ ৩৬টি দেশে চলমান যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন, সকল সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে গণতন্ত্রকামীদের লড়াই চালাতে হবে। তিনি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে আন্তঃসাম্রাজ্যবাদী হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি চৌধুরী আশিকুল আলম, শ্যামল কুমার ভৌমিক, খলিলুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি