জাতীয় ও আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টে পদকজয়ী নারায়ণগঞ্জের কারাতেকাদের হাতে সনদ দিলেন ডিসি
প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টে পদক জয় করা নারায়ণগঞ্জের ১০ জন কারাতেকার হাতে সনদ তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ সনদ প্রদান করেন। এ সময় কারাতে কোচ আশরাফুল ইসলাম ও কারাতেকাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সনদ বিতরণ শেষে ডিসি সবার সঙ্গে মিষ্টিমুখও করেন।
জানা গেছে, নগরীর আল্লামা ইকবাল রোডে অবস্থিত ‘বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমি’ থেকে অংশ নেওয়া এসব খেলোয়াড়রা প্রতিযোগিতায় সফলতা অর্জন করেন। আন্তর্জাতিক আসরে নারায়ণগঞ্জের কারাতেকারা ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক জয় করে সবার নজর কাড়েন।

পদক জয়ী কারাতেকারা হলেন:
১. রুফাইধা – স্বর্ণ ১, রৌপ্য ১
২. সারাফ – স্বর্ণ ১, ব্রোঞ্জ ১
৩. আহনাফ – রৌপ্য ১
৪. আত্মবিদ – ব্রোঞ্জ ২
৫. দিহান – রৌপ্য ১, ব্রোঞ্জ ১
৬. তাহমিদ – ব্রোঞ্জ ২
৭. জাকি – ব্রোঞ্জ ১
৮. নাহিদা – ব্রোঞ্জ ১
৯. অবদিয়া – ব্রোঞ্জ ২
১০. রোকেয়া জাহান মিম – ব্রোঞ্জ ১
মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি— যার মধ্যে রয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ। এ অর্জন নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।















