জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ল
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। আগের প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গতকাল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গত ১২ ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করছে। এখন কমিশন সনদ কার্যকর করার প্রক্রিয়া নির্ধারণের জন্য ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন


















