রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:৪৫

জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন নয় করার আহ্বান

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২১, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন নয় করার আহ্বান

জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন নয় করার আহ্বান

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতা এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করার হুমকি দেশটির সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে সতর্ক করে দিয়েছেন। মঙ্গলবার তিনজন স্বাধীন বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। জাতিসংঘের আইনে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা সশস্ত্র হুমকি না দেওয়ার নির্দেশ রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, এই ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে, যা ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছেন। এর পর থেকে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলোকে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সরকার পরিবর্তনের জন্য বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে। বিশেষজ্ঞরা বলেন, কোনও দেশের বিরুদ্ধে অন্য দেশের এই ধরনের সশস্ত্র হুমকি বা গোপন অভিযান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, কারণ এটি দুই দেশের সম্পর্কের বাইরে অঞ্চলের নিরাপত্তাকেও প্রভাবিত করে।

তারা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের পর ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন সামরিক বাহিনী প্রাণঘাতী অভিযান পরিচালনা করেছে এবং মাদক পাচারের অভিযোগে কিছু জাহাজে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় যথাযথ আইনি ভিত্তি ছাড়া এমন প্রাণঘাতী বলপ্রয়োগ আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যার শামিল। পাশাপাশি অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বা প্রত্যক্ষ সামরিক পদক্ষেপ নেওয়াও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংঘবদ্ধ অপরাধচক্র ট্রেন দে আরাগুয়া সহ কয়েকটি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন এবং অভিযোগ করেছেন, এই চক্রগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদকের চোরাচালান হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত