বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:২৮

জর্জিয়ায় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথম গভর্নর নির্বাচিত হয়ে কেইশা ল্যান্স বোটমসের ইতিহাস

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
জর্জিয়ায় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথম গভর্নর নির্বাচিত হয়ে কেইশা ল্যান্স বোটমসের ইতিহাস

জর্জিয়ায় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথম গভর্নর নির্বাচিত হয়ে কেইশা ল্যান্স বোটমসের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস। আটলান্টার সাবেক এই মেয়র তাঁর প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বোটমসের এই বিজয়ে বড় ভূমিকা রেখেছে জর্জিয়া অঙ্গরাজ্যটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন। আগাম ভোটাভুটির সময় থেকেই তাঁরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেন, যা ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে সহজতর করে তোলে।

নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রতিপক্ষদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে। আটলান্টার মেয়র থাকাকালে শহরটিতে অপরাধ বেড়ে গিয়ে পরিস্থিতির অবনতি হয়েছিল—এমন অভিযোগ তুলে রিপাবলিকানরা প্রচার চালিয়েছিল। তবে এক সাক্ষাৎকারে বোটমস জানান যে আটলান্টাকে একটি অপরাধপ্রবণ জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশলটি অত্যন্ত পুরোনো।

বোটমসের এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার ডেমোক্র্যাটরা কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের পদে মনোনয়ন দিল। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী স্টেসি আব্রামস রিপাবলিকান প্রার্থী ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন বিদায়ী গভর্নর ব্রায়ান কেম্প।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩ জানুয়ারি, ২০২৫)

মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

ডাক বিভাগের আধুনিকায়নে ডিজিটাল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

ডাক বিভাগের আধুনিকায়নে ডিজিটাল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

ইউএস-বাংলা ফুটওয়্যার লিমিটেডে নিয়োগ: রিটেল অপারেশন ম্যানেজার পদে আবেদন চলমান

ইউএস-বাংলা ফুটওয়্যার লিমিটেডে নিয়োগ: রিটেল অপারেশন ম্যানেজার পদে আবেদন চলমান

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৪, যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের গ্যারান্টি চায় হামাস

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৪, যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের গ্যারান্টি চায় হামাস

আজকের নামাজের সময়সূচি (১০ ডিসেম্বর, ২০২৪)

রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন না হলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন না হলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের

দোহায় জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশি আম উৎসব ২০২৫

দোহায় জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশি আম উৎসব ২০২৫

ইরানে আপাতত নতুন কোনো হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প

ইরানে আপাতত নতুন কোনো হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প