মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সকাল ১০:৪৫

জনগণ পরিবর্তন বোঝে, অবমূল্যায়ন করা ভুল: ডা. তাসনিম জারা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩০, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
জনগণ পরিবর্তন বোঝে, অবমূল্যায়ন করা ভুল: ডা. তাসনিম জারা

জনগণ পরিবর্তন বোঝে, অবমূল্যায়ন করা ভুল: ডা. তাসনিম জারা

জনগণ সংস্কার ও পরিবর্তনের ধারণা বোঝে না—এমন মন্তব্য বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, তৃণমূলের মানুষ এখন অনেক সচেতন। “আমরা যখন উঠানে, চায়ের দোকানে বা গ্রামে মানুষের সঙ্গে কথা বলি, তারা নিজেরাই বলছেন—কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে। যখন একজন মা বিচার চান, বা একজন বাবা বলেন ছেলের চাকরির জন্য ঘুষ দিতে হবে না, তখন তারা আসলে পরিবর্তনের কথাই বলছেন,” বলেন তাসনিম জারা।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে গড়ে ওঠা নেক্সাস সমাজে বৈষম্য সৃষ্টি করেছে। “আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মানুষ এটা বুঝে, আর সেই কারণেই তারা গত বছর রাস্তায় নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে, প্রাণ দিতে দ্বিধা করেনি,” যোগ করেন তিনি।

তরুণদের গুরুত্ব তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, “দেশের ৫৭ শতাংশ মানুষ ২৫ বছরের নিচে। এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে রাজনীতির সঙ্গে যুক্ত করা না পারলে সেটা আমাদের ব্যর্থতা। তরুণরা এখন দেশের জন্য ভাবছে—কীভাবে অবদান রাখা যায়, কীভাবে দেশের হয়ে কাজ করা যায়।”

তিনি মনে করেন, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত রাখার পরিবেশ তৈরি করা রাজনীতিবিদদের অন্যতম প্রধান দায়িত্ব।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলের নতুন হামলা: নিহত দুই

যুক্তরাষ্ট্রের দীর্ঘ শাটডাউন শেষের পথে সিনেটরদের চুক্তি

গ্রিসের লেসবোস দ্বীপে নৌকাডুবে চার অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপে নৌকাডুবে চার অভিবাসীর মৃত্যু

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র সমালোচনা করেছেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন, বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করার চেষ্টা হলে তাতে জবাব দেওয়া হবে

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্মরণ করালেন মামুনুল হক

দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্মরণ করালেন মামুনুল হক

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বাংলাদেশে বছরে ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বাংলাদেশে বছরে ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

কমালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা ট্রাম্প প্রশাসনের আদেশে বাতিল

কমালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা ট্রাম্প প্রশাসনের আদেশে বাতিল

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৬ সেপ্টেম্বর, ২০২৫)

বৈধ হলো হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র

বৈধ হলো হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র