বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬| ভোর ৫:২৯

ছাত্রলীগ ঘনিষ্ঠদের এনএসআইতে পদোন্নতির উদ্যোগ, পেশাদারদের ক্ষোভ

প্রতিবেদক
staffreporter
জুন ২, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
ছাত্রলীগ ঘনিষ্ঠদের এনএসআইতে পদোন্নতির উদ্যোগ, পেশাদারদের ক্ষোভ

ছাত্রলীগ ঘনিষ্ঠদের এনএসআইতে পদোন্নতির উদ্যোগ, পেশাদারদের ক্ষোভ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-তে ছাত্রলীগ ঘনিষ্ঠ ৩৫ জন কর্মকর্তাকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে সংস্থাটির পেশাদার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, মেধা ও পেশাদারিত্ব উপেক্ষা করে এ পদোন্নতি একটি প্রাতিষ্ঠানিক অনিয়মকে দীর্ঘস্থায়ী করছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ২০১১ সালে এনএসআইয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) পদে ৩৬টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ২০১২ সালে এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন করে ১৪২ জনকে ডিএডি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যাদের প্রায় সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার অনেকেই মেধা ও যোগ্যতায় পিছিয়ে ছিলেন, তবুও দলীয় বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন ছাড়াই নতুন পদ সৃষ্টি করা হয়।

এর আগে ২০০১ সালেও ছাত্রলীগ ও আওয়ামী ঘরানার কিছু নেতাকে এনএসআইয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের অদক্ষতার কারণে পরবর্তীতে ১৭ জন চাকরি হারান। ওই সময় আদালত সরকারের সিদ্ধান্তের পক্ষে রায় দিলেও ২০০৯ সালে ক্ষমতায় ফিরে আসার পর আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা এইচটি ইমাম নির্বাহী আদেশে তাদের মধ্যে ১৩ জনকে পুনর্বহাল করেন।

২০১২ সালে অনিয়মিতভাবে নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে ২০২৪ সালে ৩৩ জনকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। এবার অবশিষ্টদের মধ্য থেকে আরও ৩৫ জনকে পদোন্নতির প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অনুসন্ধানে উঠে আসে, এই ১৫৫ জন কর্মকর্তার একটি বলয় তৈরি হয়েছে, যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দলীয় স্বার্থে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই বলয় জাতীয় পার্টিকে নির্বাচনে বাধ্য করা, প্রার্থীদের হুমকি-ধামকি, জোর করে মনোনয়ন প্রত্যাহারসহ নানা কার্যক্রমে অংশ নেয়। অভিযোগ রয়েছে, তৎকালীন এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের এই বলয়কে মদদ দিয়ে আসছিলেন।

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরও এনএসআইয়ের মতো সংবেদনশীল দপ্তরটিতে ছাত্রলীগ ঘনিষ্ঠদের আধিপত্য অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের বসানো হয়েছে, যা নিয়ে দীর্ঘদিনের পেশাদার কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকে এই পরিস্থিতিকে দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সালমানের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের

সালমানের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের অধীনে "ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি" (ডিওজিই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক তার পদত্যাগের ঘোষণা দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে প্রকাশ্য অসন্তোষের পর এই সিদ্ধান্তের কথা সামনে এসেছে। মাস্ক তার পোস্টে জানান, বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে তার নির্ধারিত সময় শেষ হওয়ায় তিনি এই পদ ছেড়ে দিচ্ছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতজ্ঞতা জানান সুযোগ দেওয়ার জন্য। তিনি লেখেন, "ডিওজিই মিশন ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারে একটি জীবনধারায় পরিণত হবে।" হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে মাস্কের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দেন মাস্ক। তার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে অন্তত ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমানো। তবে ডিওজিই-এর ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত তারা ১৭৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পেরেছে, যা মাথাপিছু গড়ে ১০৮৮.৯৬ ডলার। ১৩০ দিনের জন্য নিয়োগপ্রাপ্ত মাস্কের মেয়াদ ৩০ মে শেষ হওয়ার কথা ছিল। মাস্কের পদত্যাগ এমন এক সময় সামনে এলো যখন তিনি প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে বিরক্তি প্রকাশ করেন। “বিগ, বিউটিফুল বিল” নামে পরিচিত এই বিল ট্রাম্পের ২০১৭ সালের কর ছাড়ের মেয়াদ বাড়ানো ছাড়াও খাদ্য সহায়তা ও মেডিকেইডের ক্ষেত্রে কাজের শর্ত যুক্ত করেছে। মাস্ক বলেছেন, “এই বিল খরচবহুল। এতে ঘাটতি কমানোর বদলে আরও বাড়ানো হয়েছে, যা ডিওজিই-এর টিমের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।” এই বাজেট বিলের আওতায় রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টে বাজেট বৃদ্ধি। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, এই বিল পাস হলে ২০৩৪ সালের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৩.৯ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। মাস্ক তার মন্তব্যে বলেন, “একটা বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু আমার মনে হয়—দুইটা একসাথে হওয়া কঠিন। এটি আমার ব্যক্তিগত মতামত।”

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা ইলন মাস্কের

ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন মুহাম্মদ ইউনূস

ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন মুহাম্মদ ইউনূস

টেলিকম সেবা সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের জরুরি দাবি

টেলিকম সেবা সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের জরুরি দাবি

কুয়েতে ড্রোন হামলায় মার্কিন বাহিনীর তিনটি হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

কুয়েতে ড্রোন হামলায় মার্কিন বাহিনীর তিনটি হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

একটা মানবিক দেশ ডাক্তাররা চাইলে গড়তে পারেন: ডা. শফিকুর রহমান

একটা মানবিক দেশ ডাক্তাররা চাইলে গড়তে পারেন: ডা. শফিকুর রহমান

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২০ জুন, ২০২৬)

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আমাকে শিহরিত করে: ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আমাকে শিহরিত করে: ড. মুহাম্মদ ইউনূস

বাবা-ছেলের টানাপোড়েন নিয়ে মিঠুনের নতুন ছবি ‘সন্তান’

অনলাইনে শিশুদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নতুন বয়স যাচাই অ্যাপ

অনলাইনে শিশুদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নতুন বয়স যাচাই অ্যাপ