শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৩৮

চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও নিয়োগ

প্রতিবেদক
staffreporter
জুন ২৩, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও নিয়োগ

চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও নিয়োগ

স্বাস্থ্য অধিদপ্তর দেশের চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নিয়োগ দিয়েছে। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে। গত বুধবার (১৮ জুন) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. সোহাগ মিয়া। এছাড়া কালিয়াকৈর উপজেলায় ডা. সাদিয়া তাসনিম মুনমুন, দিরাই উপজেলায় ডা. দেবাশীষ রায় এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মো. হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। বদলিকৃত পদসমূহে যদি অন্য কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত থাকেন এবং তিনি মুভইন না করেন, তবে তিনি পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের বর্তমান দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ষষ্ঠ দিনে তারা সরাসরি অবমুক্ত বা রিলিজড হয়েছেন বলে গণ্য করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি