চট্টগ্রামে বিএনপির তিন নেতার পদ স্থগিত
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পদ স্থগিত হওয়া তিন নেতার মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য এই তিনজনের প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন


















