মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:২১

চট্টগ্রামে আলীবাবা ও চিটাগাং চেম্বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
staffreporter
জুন ২০, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
চট্টগ্রামে আলীবাবা ও চিটাগাং চেম্বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে আলীবাবা ও চিটাগাং চেম্বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চায়নাভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কমের প্রতিনিধিদলের সঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বাংলাদেশের বিভিন্ন পণ্য আলীবাবার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান জানান।

চেম্বার সভাপতি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না বিশেষায়িত ইকোনমিক জোনের অনুমোদনের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আলীবাবার মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশে আলীবাবার ব্যবসা সম্প্রসারণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগে চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

আলীবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার জানান, বিশ্বজুড়ে তাদের প্রায় ৫ কোটি সক্রিয় ক্রেতা ও দুই লাখের বেশি সরবরাহকারী রয়েছে। বাংলাদেশের বিশাল বাজার ও উৎপাদন সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে আলীবাবা এখানে ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুঁজছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের কৃষি ও সামুদ্রিক পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের আলীবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার কাজ চলছে। এর অংশ হিসেবে চট্টগ্রামে ইতিমধ্যে আলীবাবার একটি সেন্টার চালু করা হয়েছে, যেখানে ব্যবসায়ীরা প্রশিক্ষণ ও রপ্তানি সংক্রান্ত তথ্য পাবেন। বৈঠকে চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং আলীবাবার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৯ মে, ২০২৬)

ইতিহাসের শিক্ষা থেকে বিচ্যুত হলে পতনের পরিণতি অনিবার্য বলে হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী

ইতিহাসের শিক্ষা থেকে বিচ্যুত হলে পতনের পরিণতি অনিবার্য বলে হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮১৪ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৪৩৪

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৫ আগস্ট, ২০২৫)

মোহামেডান ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজনে চার সদস্যের কমিটি

মোহামেডান ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজনে চার সদস্যের কমিটি

স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু

স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু

পারমাণবিক আলোচনায় ইরান আরও আগ্রাসী হচ্ছে: ট্রাম্প

পারমাণবিক আলোচনায় ইরান আরও আগ্রাসী হচ্ছে: ট্রাম্প

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২০ মে, ২০২৬)