ঘন কুয়াশায় শাহজালালে বিঘ্নিত উড্ডয়ন-অবতরণ: ৮টি ফ্লাইট ডাইভার্ট
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা (Visibility) কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ।
নিরাপদ অবতরণের স্বার্থে ফ্লাইটগুলোকে নিম্নোক্তভাবে ডাইভার্ট করা হয়েছে:
- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর: ৬টি ফ্লাইট।
- কলকাতা বিমানবন্দর (ভারত): ১টি ফ্লাইট।
- হ্যানয় বিমানবন্দর (ভিয়েতনাম): ১টি ফ্লাইট।
শীতকালীন ঘন কুয়াশার কারণে প্রতিবছরই এই সময়ে দেশের প্রধান বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সূচিতে বিঘ্ন ঘটে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ডাইভার্ট করা ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন



















