শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৪

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। সিস্টেম আপগ্রেড ও মানোন্নয়নের কাজের কারণে আগামীকাল শুক্রবার টানা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে সব ধরনের রিচার্জ সেবা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপি-তে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো মাধ্যমেই গ্রামীণফোন নম্বরে রিচার্জ করা যাবে না। এ সময় দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং— কোনো পথেই ব্যালেন্স রিচার্জ সম্ভব হবে না।

এছাড়া রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিসও বন্ধ থাকবে। সংযোগ সচল রাখতে গ্রাহকদের এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে।

তবে শুধুমাত্র রিচার্জ সেবা বন্ধ থাকলেও ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেটসহ অন্যান্য সব সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন তাদের নোটিশে গ্রাহকদের উদ্দেশে বলেছে, “আপনাদের উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেডের কাজ করছি। নির্দিষ্ট সময়ে রিচার্জ সেবা বন্ধ থাকবে। এতে যে অসুবিধা হতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

উল্লেখ্য, বর্তমানে প্রায় আট কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোনই দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর। প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক তাদের নেটওয়ার্ক সেবার ওপর নির্ভর করে রিচার্জ করে থাকেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
জয়সওয়ালের রেকর্ড, স্মিথের সর্বোচ্চ ইনিংস, সিরাজের দুর্দান্ত ছয় উইকেট — দাপট দেখিয়ে এগিয়ে ভারত

জয়সওয়ালের রেকর্ড, স্মিথের সর্বোচ্চ ইনিংস, সিরাজের দুর্দান্ত ছয় উইকেট — দাপট দেখিয়ে এগিয়ে ভারত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিরাপত্তা বিভাগে ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিরাপত্তা বিভাগে ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ

ইতিহাসের এই দিনে (৮ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৫ আগস্ট, ২০২৫)

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের ফাইনালে

হাতিয়ায় নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

হাতিয়ায় নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না, বললেন নতুন প্রধানমন্ত্রী

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না, বললেন নতুন প্রধানমন্ত্রী

ইতিহাসের এই দিনে (৮ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩ অক্টোবর, ২০২৫)

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, পদত্যাগের দাবিতে চাপ বেড়েছে

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, পদত্যাগের দাবিতে চাপ বেড়েছে

‘ঢাকা টু আগরতলা লং-মার্চের’ ঘোষণা বিএনপির ৩ সংগঠনের