রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:০৭

গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায়, আসছে আরও উন্নত এআই সহকারী ‘জেমিনি’

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
গুগল সরাসরি সার্চে যুক্ত করল জেমিনি ৩ এআই মডেল

গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায়, আসছে আরও উন্নত এআই সহকারী ‘জেমিনি’

প্রযুক্তি জগতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। দীর্ঘদিনের জনপ্রিয় ভয়েস-সহকারী ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’কে বিদায় জানিয়ে তার জায়গা নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী ‘জেমিনি’। অ্যান্ড্রয়েড অথরিটি জানায়, গুগল তাদের সিস্টেম থেকে “Digital assistants from Google” নামের পুরোনো সেটিংস অপশন সরিয়ে দিচ্ছে। ফলে ব্যবহারকারীরা আর আগের মতো অ্যাসিস্ট্যান্টে ফিরে যাওয়ার সুযোগ পাবেন না। এর মাধ্যমে জেমিনি-ই হতে যাচ্ছে গুগলের একমাত্র এবং মূল এআই সহকারী।

গত এক বছরে জেমিনিকে কেন্দ্র করে গুগলের প্রস্তুতি দ্রুত এগিয়েছে। ভয়েস কমান্ড, রিমাইন্ডার সেট করা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, গান শোনা কিংবা অনলাইন সার্চ— সব কিছুই এখন জেমিনির আওতায় চলে এসেছে। মূলত গুগল অ্যাসিস্ট্যান্টের অনেক ফিচার ধীরে ধীরে জেমিনিতে একীভূত করা হচ্ছে।

তবে এখানেই শেষ নয়। গুগল জেমিনিকে আরও বুদ্ধিমান ও আকর্ষণীয় করে তুলতে নতুন ফিচার যোগের পরিকল্পনা করছে। যেমন— Processing Animation, যা কোনো অনুরোধ প্রক্রিয়াকরণের সময় বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট দেখাবে। এছাড়া দীর্ঘ প্রশ্ন বা বার্তার ক্ষেত্রে ExpandCollapse অপশন যুক্ত হচ্ছে, যাতে ব্যবহারকারীরা সহজে বার্তা দেখতে বা লুকাতে পারেন। এমনকি কথোপকথনের নিচের অংশে দ্রুত যেতে Jump to Bottom নামে একটি নতুন বোতামও যুক্ত হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন সময়োপযোগী ও যৌক্তিক। কারণ, জেমিনি কেবল ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়, এটি গুগলের পরবর্তী প্রজন্মের এআই ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। ব্যবহারকারীরা এখন টেক্সট, ভয়েস, ছবি এমনকি ভিডিও দিয়েও এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি অনেক বেশি কার্যকর, দ্রুত এবং প্রসঙ্গনির্ভরভাবে উত্তর দিতে সক্ষম। এটি শুধু ব্যবহারকারীর প্রশ্ন বোঝেই না, বরং তার প্রেক্ষাপট অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। ফলে ভবিষ্যতে স্মার্টফোন ব্যবহার ও সার্চ করার অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন মাত্রা পেতে যাচ্ছে জেমিনির হাত ধরেই।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
শেখ হাসিনা সরাসরি আযমীকে হত্যার পরামর্শ দিয়েছিলেন - এইচআরডব্লিউ

শেখ হাসিনা সরাসরি আযমীকে হত্যার পরামর্শ দিয়েছিলেনঃ এইচআরডব্লিউ

পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি  - ট্রাম্পের হুমকির প্রেক্ষাপট

পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি  – ট্রাম্পের হুমকির প্রেক্ষাপট

১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে স্মারকলিপি দিলেন কর্মকর্তা-কর্মচারীরা

১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে স্মারকলিপি দিলেন কর্মকর্তা-কর্মচারীরা

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১০ জুন, ২০২৫

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৮ ডিসেম্বর, ২০২৫)

“বাংলাদেশি” তকমায় চাপে ভারতের বাংলাভাষী মুসলমানরা: রাষ্ট্রীয় অভিযানের ছায়ায় নিপীড়নের আশঙ্কা

“বাংলাদেশি” তকমায় চাপে ভারতের বাংলাভাষী মুসলমানরা: রাষ্ট্রীয় অভিযানের ছায়ায় নিপীড়নের আশঙ্কা

ব্যক্তিগতভাবে আসাদের আশ্রয়ের অনুমোদন দিলেন পুতিন

পশ্চিম তীরে ইসরায়েলি দাঙ্গাকারীদের আইনের আওতায় আনার ঘোষণা নেতানিয়াহুর

পশ্চিম তীরে ইসরায়েলি দাঙ্গাকারীদের আইনের আওতায় আনার ঘোষণা নেতানিয়াহুর

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৭ মে, ২০২৫)

নির্বাচন সামনে রেখে সরকারের ‘ধাপে ধাপে পরীক্ষা’ শুরু: ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচন সামনে রেখে সরকারের ‘ধাপে ধাপে পরীক্ষা’ শুরু: ড. মুহাম্মদ ইউনূস