শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সকাল ৭:২৭

গাজা সিটিতে ইসরায়েলের স্থল হামলা: শহর বিশ্ব থেকে বিচ্ছিন্ন

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
গাজা সিটিতে ইসরায়েলের স্থল হামলা: শহর বিশ্ব থেকে বিচ্ছিন্ন

গাজা সিটিতে ইসরায়েলের স্থল হামলা: শহর বিশ্ব থেকে বিচ্ছিন্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটিতে গত সোমবার রাত থেকে ইসরায়েলি সেনাবাহিনী স্থল হামলা শুরু করেছে। হামলার কারণে গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়, ফলে শহরটি পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির বরাত দিয়ে জানা গেছে, উত্তর গাজার প্রধান লাইনে হামলা চালানোর পর ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ হয়ে যায়। বার্তাসংস্থা এপির সাংবাদিকরা হামলার পর সর্বশেষ পরিস্থিতি জানতে গাজা সিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে আটজনই গাজা সিটির। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটিতে তাদের দুটি ডিভিশন হামলায় অংশ নিয়েছে, যেখানে হাজার হাজার সেনা অবস্থান করছে। এই দুই ডিভিশনের সঙ্গে পরবর্তীতে ৩৬ নম্বর ডিভিশনও যোগ দেবে, যার ফলে গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে।

স্থল হামলার আগে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল গাজা সিটিতে বিমান ও ড্রোন থেকে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। মিসাইল ও বোমার আঘাতে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধ্বংস হয়েছে। হামলার পূর্বে আশপাশের এলাকায় ইতিমধ্যে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি