শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| সকাল ১০:২৭

গাজার নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প, ‘ফ্রিডম জোন’ গড়ার প্রস্তাব

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

গাজার নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প, ‘ফ্রিডম জোন’ গড়ার প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারে, তবে সেখানে ‘ফ্রিডম জোন’ তৈরি করা সম্ভব হবে, যেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

ট্রাম্প বলেন, “গাজার জন্য আমার পরিকল্পনা রয়েছে। আমি মনে করি, এগুলো ভালো পরিকল্পনা। চলুন গাজাকে একটি ফ্রিডম জোনে পরিণত করি এবং যুক্তরাষ্ট্রকে এতে যুক্ত হতে দিন। আমি গর্বিত হব যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় এবং এটিকে একটি নিরাপদ অঞ্চলে রূপান্তর করে, যেখানে মানুষ নিরাপদে ঘরবাড়িতে থাকতে পারবে। গাজার সমস্যার কখনো সমাধান করা হয়নি।”

তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে প্রথমে সেখানে সক্রিয় সশস্ত্র সংগঠন হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ হামলা প্রসঙ্গে বলেন, এটি মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা ছিল।

ট্রাম্পের ভাষায়, “হামাসকে অবশ্যই মোকাবিলা করতে হবে। মনে রাখবেন, ৭ অক্টোবর ছিল শুধু এই অঞ্চলের নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দিন। এটি ছিল এক ভয়াবহ ও নৃশংস হামলা, যা মানবজাতি আগে কখনও দেখেনি।”

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
তৃপ্তি ইন্ডাস্ট্রিজে ৪০ শতাংশ শেয়ারে বিনিয়োগ ও নারায়ণগঞ্জে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

তৃপ্তি ইন্ডাস্ট্রিজে ৪০ শতাংশ শেয়ারে বিনিয়োগ ও নারায়ণগঞ্জে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী

আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী ড্রোন স্পিডবোট মোতায়েন

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী ড্রোন স্পিডবোট মোতায়েন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮১৪ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৪৩৪

মার্কিন আপিল আদালত বহিষ্কৃত কেন্দ্রীয় ব্যাংক গভর্নর লিসা কুককে স্বপদে ফেরানোর নির্দেশ দিয়েছে

মার্কিন আপিল আদালত বহিষ্কৃত কেন্দ্রীয় ব্যাংক গভর্নর লিসা কুককে স্বপদে ফেরানোর নির্দেশ দিয়েছে

তফসিল চূড়ান্ত হবে সরকারের চিঠির পরেই: সিইসি

তফসিল চূড়ান্ত হবে সরকারের চিঠির পরেই: সিইসি

মহান বিজয় দিবসে স্বাধীনতার গৌরবগাথায় উদ্‌যাপনমুখর বাংলাদেশ

মহান বিজয় দিবসে স্বাধীনতার গৌরবগাথায় উদ্‌যাপনমুখর বাংলাদেশ

আজকের খেলা (১৭ ডিসেম্বর, ২০২৪)

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ নেই, জানাল মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ নেই, জানাল মার্কিন দূতাবাস

তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ