মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:১৯

গাজার ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকাল ইসরায়েল, ইউরোপজুড়ে প্রতিবাদ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
গাজার ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকাল ইসরায়েল, ইউরোপজুড়ে প্রতিবাদ

গাজার ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকাল ইসরায়েল, ইউরোপজুড়ে প্রতিবাদ

গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েল। বহরের কিছু জাহাজে ইসরায়েলি সেনাদের জোরপূর্বক প্রবেশের খবর পাওয়া গেছে। এই ঘটনার পর ইউরোপজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। প্রতিবাদে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

ইতালির বিভিন্ন শহরে ইতোমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নেপলসসহ কয়েকটি বড় শহরে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। নেপলসের প্রধান রেলস্টেশন দীর্ঘ সময় অবরোধে রাখা হয়।

গাজার উপকূলের কাছাকাছি পৌঁছালে ফ্লোটিলা আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের দিক পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করে ইসরায়েল। ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো ডা’আগস্টিনো জানিয়েছেন, আলমা ও সিরিয়াসসহ বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

তবে বহরের পেছনের দিকের কিছু নৌযান এখনও গাজার দিকে যাত্রা চালিয়ে যাচ্ছে। অংশগ্রহণকারী লুয়াই চারনি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “আমরা এখনও পথেই আছি। এখন পর্যন্ত কেউ আমাদের থামায়নি।”

ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ঘিরে ফেলার সময় বেশিরভাগ জাহাজ থেকে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে রয়েছে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ। এগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, সংসদ সদস্য ও সমাজকর্মী রয়েছেন। তাদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও।

সূত্র: সানডে গার্ডিয়ান

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি