শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৬:১৩

গাজার উদ্দেশ্যে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকাচ্ছে ইসরায়েল

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
গাজার উদ্দেশ্যে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকাচ্ছে ইসরায়েল

গাজার উদ্দেশ্যে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো আটকানো শুরু করেছে দখলদার ইসরায়েল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। এটি গাজাগামী নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল। এছাড়া আদারা নামে আরেকটি জাহাজেও ইসরায়েলি সেনারা ওঠার পর সেখানে থাকা অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা কি স্বেচ্ছায় ফোন ফেলে দিয়েছেন নাকি বাধ্য করা হয়েছে, তা নিশ্চিত নয়।

বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে গাজার দিকে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা শুধুমাত্র ত্রাণই বহন করছেন না, বরং গাজার উপকূলে ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙার মিশনও হাতে নিয়েছেন।

ইসরায়েল সতর্কতা দিয়েছে, ত্রাণবাহী জাহাজগুলো যেন গাজা উপকূলের দিকে না আসে। তবুও অধিকারকর্মীরা তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিলেন, এবং এ সময় তাদের জাহাজ জব্দ করতে শুরু করেছে ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি