বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬| রাত ১০:৪০

গাজায় ত্রাণবাহী ‘ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে এগোচ্ছে ইসরায়েলি জাহাজ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ
গাজায় ত্রাণবাহী ‘ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে এগোচ্ছে ইসরায়েলি জাহাজ

গাজায় ত্রাণবাহী ‘ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে এগোচ্ছে ইসরায়েলি জাহাজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ‘ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের দিকে এগোচ্ছে ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১ অক্টোবর) আয়োজকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তারা শুধু ত্রাণ পৌঁছে দিচ্ছেন না, বরং গাজা উপকূলে ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙার মিশনও হাতে নিয়েছেন।

ইসরায়েল ইতিমধ্যেই সতর্কতা দিয়েছে যে ত্রাণবাহী এসব জাহাজ গাজার উপকূলের দিকে না আসুক। তবুও অধিকারকর্মীরা তাদের যাত্রা অব্যাহত রেখেছেন।

ইসরায়েলি অবরোধ ভাঙার মিশন পরিচালনা করা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত এক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের জাহাজের ওপর হামলা চালাতে পারে।

রাডারে দেখা গেছে, সুমুদ ফ্লোটিলার দিকে অন্তত ১২টি ইসরায়েলি জাহাজ এগোচ্ছে। এছাড়া ইসরায়েল সিগন্যাল জ্যামিং শুরু করেছে, যার ফলে ফ্লোটিলার কিছু জাহাজের সঙ্গে অন্য জাহাজগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ঢাকা সেনানিবাসের প্রীতিভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, চাইলেন সমৃদ্ধ বাংলাদেশ ও সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন দেশপ্রেম

ঢাকা সেনানিবাসের প্রীতিভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, চাইলেন সমৃদ্ধ বাংলাদেশ ও সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন দেশপ্রেম

চীন-জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, মহামারির শঙ্কা

চীন-জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, মহামারির শঙ্কা

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

লিবিয়ায় আটক ১৭ বাংলাদেশিকে মুক্ত করল বাংলাদেশ দূতাবাস

লিবিয়ায় আটক ১৭ বাংলাদেশিকে মুক্ত করল বাংলাদেশ দূতাবাস

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমাল বাজুস

দেশের বাজারে সোনা ও রুপার দাম একধাপে অনেকটা কমাল বাজুস

আজকের নামাজের সময়সূচি (১৪ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৩ আগস্ট, ২০২৫)

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আজকের মুদ্রার হার (১৪ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৯ জুন, ২০২৫)

আমিরাতের তেল স্থাপনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, কড়া জবাবের হুঁশিয়ারি

আমিরাতের তেল স্থাপনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, কড়া জবাবের হুঁশিয়ারি

পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক সক্ষমতা ২–৩ বছর পিছিয়েছে, হামলা থামানোর ইচ্ছা নেই: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী