গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের পাঁচ ভাগই বেসামরিক: গোপন নথি প্রকাশ
দখলদার ইসরায়েলের সেনাদের হামলায় গাজায় নিহত মানুষের পাঁচজনের ছয়জনই বেসামরিক সাধারণ মানুষ—এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের গোপন নথি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (২১ আগস্ট) এই তথ্য প্রতিবেদন করেছে।
নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত গাজায় হামাস ও ইসলামিক জিহাদের ৮ হাজার ৯০০ যোদ্ধা ‘নিহত’ বা ‘খুব সম্ভবত নিহত’ হয়েছে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মোট ৫৩ হাজার মানুষ নিহত, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই রয়েছেন।
ইসরায়েলি গোয়েন্দাদের ডাটাবেজ অনুযায়ী, মোট নিহতের মাত্র ১৭ শতাংশই সশস্ত্র যোদ্ধা, বাকি ৮৩ শতাংশ বেসামরিক মানুষ। এই সংখ্যা সিরিয়া ও সুদানের ভয়াবহ গৃহযুদ্ধের তুলনায়ও বেশি।
গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং ইসরায়েলি একাডেমিকরা বলছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যদিও দ্য গার্ডিয়ান এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল, তারা তাদের নিজস্ব ডাটাবেজের তথ্য অস্বীকার করেছে।



















