শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:২৬

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত, ট্রাম্পের আল্টিমেটাম হামাসের উদ্দেশে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৪, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত, ট্রাম্পের আল্টিমেটাম হামাসের উদ্দেশে

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত, ট্রাম্পের আল্টিমেটাম হামাসের উদ্দেশে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা চলছেই। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেলের মধ্যে আরও ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা, যাদের মধ্যে ৩৪ জন গাজা সিটির বাসিন্দা। এই তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র আলজাজিরাকে নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দিয়েছেন, আগামী রোববারের মধ্যে তার ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, শর্ত মানা না হলে হামাসের ওপর “নরক নেমে আসবে” এবং গাজার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছেন, যদিও নিরাপদ স্থানের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেননি।

ট্রাম্প গত সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে ২০ দফা শান্তি প্রস্তাব ঘোষণা করেন। এতে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সকল জিম্মি মুক্তি এবং অস্ত্র সমর্পণ করার শর্ত দেওয়া হয়েছে।

তবে হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন। কাতারে থাকা হামাসের নেতারা শর্তসাপেক্ষে প্রস্তাব মানার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।

এই পরিস্থিতিতে গাজায় চলমান সংঘাতের তীব্রতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ভূমিকার ওপর বিশ্বজুড়ে নজর তৈরি হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি