শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:১০

গণভোটের গণরায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে লড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

প্রতিবেদক
staffreporter
জুলাই ২০, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
গণভোটের গণরায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে লড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

গণভোটের গণরায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে লড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার আগের ফ্যাসিবাদের পথ অনুসরণ করে সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে চায় এবং এজন্যই তারা গণভোটের গণরায় মানতে রাজি হচ্ছে না। রোববার বিকালে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭০ ভাগ মানুষের দেওয়া এই রায় অবশ্যই বাস্তবায়ন করা হবে এবং জনগণের রায় নিয়ে কোনো ধানাই-পানাই সহ্য করা হবে না। দাবি আদায়ে সংসদের ভেতরে ও রাজপথে রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ সব স্বাধীন প্রতিষ্ঠানকে আগের মতো সংকুচিত রাখার সরকারের প্রচেষ্টাকে তিনি কঠোর সমালোচনা করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে আর কোনো গণরুম বা গেস্টরুম সংস্কৃতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়েই এসব অপচর্চার কবর হয়েছে। রাজনৈতিক বিবেচনায় ক্যাম্পাসগুলোতে অনিয়ম করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন জামায়াত আমির।

তরুণ ও যুবসমাজের পাশে থেকে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, জুলাই বিপ্লবের দুই সহস্রাধিক শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিন দিনব্যাপী এই চিত্রপ্রদর্শনীটির আয়োজন করে ঢাবি শিবির।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বক্স অফিসে ধুরন্ধর টু সিনেমার অবিশ্বাস্য তাণ্ডব, ভেঙে দিল কেজিএফ টু এর রেকর্ড

বক্স অফিসে ধুরন্ধর টু সিনেমার অবিশ্বাস্য তাণ্ডব, ভেঙে দিল কেজিএফ টু এর রেকর্ড

সংস্কারের পক্ষে জামায়াত, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ডা. শফিকুর রহমানের

সংস্কারের পক্ষে জামায়াত, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ডা. শফিকুর রহমানের

সর্বোচ্চ নিরাপত্তাসনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

সর্বোচ্চ নিরাপত্তাসনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

হুথিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে: ট্রাম্প

হুথিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে: ট্রাম্প

আজকের আবহাওয়া (৭ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (২৩ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের খেলা: ৭ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ১৫ মার্চ, ২০২৬

চোরাই পথের পশু নয়, বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

চোরাই পথের পশু নয়, বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

গুমের পর বেশির ভাগ ব্যক্তিকে হত্যা, সিমেন্টের ব্যাগে লাশ নদীতে

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের আচরণে বৈষম্যের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের আচরণে বৈষম্যের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর