শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৪২

গণআন্দোলনের পর মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
গণআন্দোলনের পর মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

গণআন্দোলনের পর মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

মাদাগাস্কারে গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির সেনাবাহিনী দুই সপ্তাহ আগে ক্ষমতা দখল করে রাজোলিনাকে দেশ ছাড়তে বাধ্য করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো এক সরকারি ডিক্রিতে জানান, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়েছে। আইন অনুযায়ী কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার জাতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায়।

৫১ বছর বয়সী রাজোলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে যান এবং তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন থাকলেও তার বর্তমান অবস্থান নিশ্চিত নয়।

এর আগে, অক্টোবরের শুরুতে বিদ্যুৎ বিভ্রাট, পানি সমস্যা, দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ১১ অক্টোবর সেনাবাহিনীর ক্ষমতাধর ইউনিট অপ্রত্যাশিতভাবে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়, যার পরিসমাপ্তিতে রাজোলিনা ক্ষমতাচ্যুত হন এবং গোপনে দেশ থেকে পালান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অসহযোগ আন্দোলনের ডাক ইমরান খানের

ইউরোপীয় ইউনিয়নের নতুন চার্জার নীতি: বাংলাদেশে প্রভাব ও প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের নতুন চার্জার নীতি: বাংলাদেশে প্রভাব ও প্রস্তুতি

টি-ব্যাগে চা পানে স্বাস্থ্যঝুঁকি: গবেষণায় উঠে এলো বিপজ্জনক তথ্য

টি-ব্যাগে চা পানে স্বাস্থ্যঝুঁকি: গবেষণায় উঠে এলো বিপজ্জনক তথ্য

এসিআই পিএলসিতে মার্কেটিং অফিসার পদে চাকরির সুযোগ

এসিআই পিএলসিতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ

জিম্বাবুয়ে আফ্রিকা বাছাইপর্বে সাফল্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন

জিম্বাবুয়ে আফ্রিকা বাছাইপর্বে সাফল্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন

বিএসএমএমইউতে চার অপরিণত নবজাতকের সফল জন্ম

বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় ইঁদুরের প্লেগে ফসলের ব্যাপক ক্ষতি ও চরম আতঙ্কে খামারিরা

অস্ট্রেলিয়ায় ইঁদুরের প্লেগে ফসলের ব্যাপক ক্ষতি ও চরম আতঙ্কে খামারিরা

৭৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার

৭৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার

সিআইডি

‘সিআইডি’ ছাড়ছেন এসিপি প্রদ্যুমন, বিদায়ে শোকাহত দর্শকরা