খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ২৮ জন নিয়োগ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি
জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা দুইটি পদে মোট ২৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা
চাকরির ধরন: বেসরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিতে)
প্রকাশের তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পদসংখ্যা: ০২টি
মোট নিয়োগ: ২৮ জন
কর্মস্থল: খুলনা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: http://khulna.gov.bd
বিস্তারিত ও আবেদন লিংক: https://khulna.gov.bd/pages/notices/698479b6c4774958d7c64871
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ০৯টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। অনগ্রসর প্রার্থী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) সকল পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬।



















