মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:৩৫

খাইবার পাখতুনখাওয়ায় দুটি অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১৯, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
খাইবার পাখতুনখাওয়ায় দুটি অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত

খাইবার পাখতুনখাওয়ায় দুটি অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি আলাদা সন্ত্রাসবিরোধী অভিযানে ২৩ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিহতদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ।

আইএসপিআর জানায়, বাজাউরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডারসহ ১১ সন্ত্রাসী মারা যায়। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্নু বিভাগে চালানো পৃথক অভিযানে আরও ১২ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। এলাকাটিতে ভারতের সহায়তায় কার্যকর সন্ত্রাসী আছে কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়ায় শেষ সন্ত্রাসী নিহত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এদিকে, পাকিস্তানকে লক্ষ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই অভিযান ছিল মাত্র একটি ট্রেলার। ভবিষ্যতে সুযোগ পেলে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে। নয়াদিল্লিতে এক আয়োজনে তিনি জানান, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সমন্বিত সামরিক শক্তি ভারতের বাহিনীকে একই ধরনের ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রেখেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি