ক্রাউন্ট সিমেন্ট ২০২৪-২৫ অর্থবছরের জন্য ঘোষণা করলো ২১ শতাংশ লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন্ট সিমেন্ট পিএলসির ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।
অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের ৬ টাকা ৭৪ পয়সার তুলনায় কম। ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ৫৬ টাকা ৯৯ পয়সার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
ঘোষিত লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডার অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
মন্তব্য করুন


















