শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৩

কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনের

প্রতিবেদক
staffreporter
মে ৩১, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনের

কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনের

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে পশুর হাটগুলোতে টোকেনের নামে ব্যাপক চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক ভোগান্তির চিত্র তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা ঘোষণা দেওয়া হলেও বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনো মিল নেই। রাজধানীর অনেক এলাকায় এখনও বর্জ্যের স্তূপ পড়ে থাকায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে প্রকাশ্য চাঁদাবাজি হলেও এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। এছাড়া সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক হারে প্রাণহানির ঘটনাগুলোরও তীব্র সমালোচনা করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া; তাই যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীর নাগরিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং জনমত প্রতিফলনের লক্ষ্যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত