শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫৬

কোপেনহেগেনে যুব উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
কোপেনহেগেনে যুব উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

কোপেনহেগেনে যুব উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

যুব উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বেলাহয় ইসলামিক কালচারাল মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানের শুরুতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, বিএনপির ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ, দূতালয়ের কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান তন্ময় মজুমদার, ডেনমার্ক বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘বাংলা টাইগার’ দল এবং রানারআপ হয় ‘সেকেন্ড জেনারেশন’। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও সুন্দর খেলার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে।

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং উভয় দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ই-ক্যাব নির্বাচনে অংশ নিতে ‘টিম ইউনাইটেড’-এর ১১ সদস্যের প্যানেল ঘোষণা

ই-ক্যাব নির্বাচনে অংশ নিতে ‘টিম ইউনাইটেড’-এর ১১ সদস্যের প্যানেল ঘোষণা

সৃজনশীল অর্থনীতির বিকাশ ও নিয়ন্ত্রক জটিলতা কমাতে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা

সৃজনশীল অর্থনীতির বিকাশ ও নিয়ন্ত্রক জটিলতা কমাতে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস চালু, ব্যতিক্রম একটি

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার, ন্যাটো প্রধানকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার, ন্যাটো প্রধানকে ট্রাম্প

পাবনা আদালতে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মী আটক

পাবনা আদালতে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মী আটক

রণবীর কাপুরকে ঘিরে কাপুর পরিবারের লিগ্যাসি বিতর্ক

রণবীর কাপুরকে ঘিরে কাপুর পরিবারের লিগ্যাসি বিতর্ক

ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নিহত, পাল্টা হামলায় তেহরানের বিমানবন্দরে আগুন

ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নিহত, পাল্টা হামলায় তেহরানের বিমানবন্দরে আগুন

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (৯ ফেব্রুয়ারি, ২০২৬)

আজকের আবহাওয়া (১৫ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (৬ এপ্রিল, ২০২৬)

আমিরাতে নতুন বছরে জুমার নামাজের সময় পরিবর্তন

আমিরাতে নতুন বছরে জুমার নামাজের সময় পরিবর্তন