শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৫৯

কোডিংয়ের নতুন যুগ: এআই বদলে দিচ্ছে ডেভেলপমেন্টের ধারা

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
কোডিংয়ের নতুন যুগ: এআই বদলে দিচ্ছে ডেভেলপমেন্টের ধারা

কোডিংয়ের নতুন যুগ: এআই বদলে দিচ্ছে ডেভেলপমেন্টের ধারা

একসময় যেখানে ঘন্টার পর ঘন্টা ডেভেলপারদের হাতে কোড লিখতে হতো, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক কাজ মুহূর্তেই সম্পন্ন করছে। গুগলের নতুন দুটি এআই টুলস— জেমিনি সিএলআই এবং জেমিনি কোড অ্যাসিস্ট— ডেভেলপারদের জন্য এক নতুন দুনিয়ার সূচনা করেছে।

গুগলের ডেভেলপার টুলস প্রজেক্ট ম্যানেজার রায়ান সালভা জানিয়েছেন, এআই এখন কেবল সহায়কের ভূমিকায় নেই; বরং ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। তার মতে, ভবিষ্যতে প্রোগ্রামারের ভূমিকা স্থপতির মতো হবে— যেখানে তারা সমস্যাকে ভাগ করে ছোট ছোট সমাধানযোগ্য ধাপে সাজাবেন, আর কোড জেনারেট করবে এআই।

প্রতি বছর গুগল ডেভেলপার ট্রেন্ডস নিয়ে জরিপ করে। এবারের জরিপে দেখা গেছে, অধিকাংশ ডেভেলপার ২০২৪ সালের এপ্রিল থেকে এআই ব্যবহার শুরু করেছেন। তখনই বাজারে আসে Claude 3 এবং Gemini 2.5, যেগুলো কোডিংয়ে বিপ্লব ঘটায়। সালভার ভাষায়, এখন এআই শুধু কোড লেখে না, বরং টেস্ট চালানো, কম্পাইল করা এবং ভুল সংশোধনও করতে সক্ষম— যা সফটওয়্যার ডেভেলপমেন্টে বড় পরিবর্তন।

নিজের কাজেও এআই ব্যবহার করছেন সালভা। তিনি জানান, বাগ রিপোর্ট এলে প্রথমে Gemini CLI ব্যবহার করে একটি বিস্তারিত রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করেন। এরপর এআই সেই ডকুমেন্ট অনুযায়ী কোড লিখে ফেলে। তার ৭০ থেকে ৮০ শতাংশ কাজ এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নির্দেশনার মাধ্যমেই সম্পন্ন হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক দশকে ডেভেলপারদের কাজ হবে বড় ছবি দেখা— প্রজেক্টের কাঠামো, ব্যবহারকারীর প্রয়োজন এবং আউটপুট নিশ্চিত করা। কোড লেখা আর মূল দায়িত্ব থাকবে না। সালভার মতে, সফটওয়্যার ডেভেলপমেন্টের পুরনো তিন ভিত্তি— IDE, ব্রাউজার ও টার্মিনাল— এর বাইরে এখন বেশি গুরুত্ব পাবে রিকোয়ারমেন্ট নির্ধারণ।

গুগলের এআই টুলসের এই অগ্রগতি শুধু কোডিং সহজ করছে না, বরং সফটওয়্যার ডেভেলপমেন্টে নতুন ধারা তৈরি করছে। এখন ডেভেলপারদের প্রয়োজন হবে সৃজনশীলতা, কৌশলগত চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা। অনেক বিশেষজ্ঞের মতে, এটি শুধু একটি পরিবর্তন নয়; বরং সফটওয়্যার ডেভেলপমেন্টের খেলার নিয়মই বদলে দিচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত