মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:০৬

কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা

প্রতিবেদক
staffreporter
জুলাই ২০, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা

কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা

কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার কুয়েতের বেসামরিক এসব স্থাপনা লক্ষ্য করে ইরানি প্রতিরক্ষা বাহিনী ড্রোন হামলা চালালে উভয় কেন্দ্রে ভয়াবহ আগুন ধরে যায়। কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, টানা ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ কেন্দ্রের বেশ কয়েকটি জেনারেটর ইউনিট ব্যাপকভাবে পুড়ে গেছে। এ নিয়ে গত তিন দিনের মধ্যে অন্তত দুইবার দেশটির কৌশলগত এসব বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালালো ইরান। এর আগের দিন শনিবারও একটি তেল ডিপোতে হামলা চালিয়েছিল তারা।

একই দিন বাহরাইনের রাজধানী মানামার আশপাশের এলাকা লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ঘাঁটির সদর দপ্তর অবস্থিত। বাহরাইন সরকারের দাবি, তাদের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা এই হামলার শিকার হয়েছে।

তবে হামলার দায় স্বীকার করে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার সকালে জানিয়েছে, ইরানে মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির নির্দিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
জাতীয় নাগরিক পার্টিতে এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাদের যোগদান

জাতীয় নাগরিক পার্টিতে এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাদের যোগদান

প্রাণ গ্রুপে ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৭ মার্চ পর্যন্ত

প্রাণ গ্রুপে ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৭ মার্চ পর্যন্ত

ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি পিতা-পুত্রকে গুলি, গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের যুবক

ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি পিতা-পুত্রকে গুলি, গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের যুবক

এআই অবকাঠামো উন্নয়নে আশি বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট

এআই অবকাঠামো উন্নয়নে আশি বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৬ সেপ্টেম্বর, ২০২৫)

জীবন বীমা কর্পোরেশনে ৫৪০ জনের বিশাল নিয়োগ, আবেদন শুরু ১৬ এপ্রিল

জীবন বীমা কর্পোরেশনে ৫৪০ জনের বিশাল নিয়োগ, আবেদন শুরু ১৬ এপ্রিল

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১ জানুয়ারি, ২০২৫)

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৪ মার্চ, ২০২৫

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় শ্রীলঙ্কা জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়িয়েছে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় শ্রীলঙ্কা জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়িয়েছে

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে