শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:০৬

কুয়েতে আ ক ম আজাদের ‘প্রবাসীর জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
কুয়েতে আ ক ম আজাদের ‘প্রবাসীর জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কুয়েতে আ ক ম আজাদের ‘প্রবাসীর জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কুয়েতের আব্বাসিয়া জমজম হোটেলে প্রবাসী লেখক আ ক ম আজাদের রচিত বই ‘প্রবাসীর জীবন’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দি পাথফাইন্ডার পাবলিকেশন্স প্রকাশিত এই বইয়ে প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে।

গত সোমবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী সংগঠক ও রেমিট্যান্স যোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক কামাল হোসেন, অনির্বাণ শিল্প-গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাস বাংলা মিডিয়া ও দি পাথফাইন্ডার পাবলিকেশন্সের পরিচালক আমির হোসেন।

মোড়ক উন্মোচনে আরও উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী কমিউনিটির বিশিষ্ট সংগঠক রাশেদুল ইসলাম, আরিফ হোসেন, মো. জালাল উদ্দিন, আল-আমিন সরকার, মোহাম্মদ সেলিম, সাদেক রিপন, মো. বেলাল হোসেন, পেয়ার আহমেদ, বাবুল দাস, শাহ্ করিম, মো. মহিউদ্দিন প্রমুখ।

লেখক আ ক ম আজাদের বই ‘প্রবাসীর জীবন’-এ প্রবাসীদের সাফল্য-বিফলতা, অধিকার, নিরাপত্তা এবং বিদেশে তাদের বাস্তব জীবনের নানা দিক বিশদভাবে আলোচনা করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, বইটি প্রবাসী ও দেশের মধ্যে চিন্তা ও অনুভূতির সেতুবন্ধন তৈরি করবে।

অনুষ্ঠানের শেষাংশে নৈশভোজের মধ্য দিয়ে প্রাণবন্ত এই সভার সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বিপিএল আয়োজনে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের লক্ষ্য ও চ্যালেঞ্জ

বিপিএল সিলেট পর্ব: রংপুরের আধিপত্য, ঢাকার ইতিহাস গড়া জয়

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাণ গ্রুপে ৪০০ জন নিয়োগ, পদ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার

আস-সুন্নাহ ফাউন্ডেশনে বিভিন্ন পদে আকর্ষণীয় চাকরির সুযোগ

আস-সুন্নাহ ফাউন্ডেশনে বিভিন্ন পদে আকর্ষণীয় চাকরির সুযোগ

ফ্রান্সে আল্লামা ফুলতলী ছাহেব ও আল্লামা হবিবুর রহমানের ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে আল্লামা ফুলতলী ছাহেব ও আল্লামা হবিবুর রহমানের ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

শাহিদ কাপুরের জীবনে অদ্ভুত ভক্তের অধ্যায়

শাহিদ কাপুরের জীবনে অদ্ভুত ভক্তের অধ্যায়

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; প্রাণহানি ছাড়িয়ে গেল ৪৫ হাজার

সুপ্রিম কোর্টে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সুপ্রিম কোর্টে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে কর্মসূচি নির্ধারণে ১১ দলীয় ঐক্যের বৈঠক

গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে কর্মসূচি নির্ধারণে ১১ দলীয় ঐক্যের বৈঠক

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ইরানের প্রতি ট্রাম্পের চরম হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ইরানের প্রতি ট্রাম্পের চরম হুঁশিয়ারি