মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:৫৭

কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিয়ে মতবিনিময় ও স্মার্টকার্ড বিতরণ

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিয়ে মতবিনিময় ও স্মার্টকার্ড বিতরণ

কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিয়ে মতবিনিময় ও স্মার্টকার্ড বিতরণ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারে এই অনুষ্ঠান হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি মতবিনিময়ে অংশ নেন এবং প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

বক্তৃতার শুরুতে নির্বাচন কমিশনার ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আন্তরিক এবং এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এজন্য কমিশন নিরলসভাবে কাজ করছে।

তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ থাকবে, পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধনেরও ব্যবস্থা রাখা হয়েছে। নিবন্ধনের পর প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। ভোটাররা ব্যালট পূরণ করে নির্ধারিত খামে পাঠিয়ে দিলে তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। এছাড়া ভোটাররা তাদের ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাক করতে পারবেন বলেও তিনি জানান। এ প্রক্রিয়ায় তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভোট প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে হাইকমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারণা চালাবে।

অনুষ্ঠানের শেষাংশে নির্বাচন কমিশনার স্মার্টকার্ড বিতরণ করেন এবং প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কঠোর সতর্কবার্তা ভারতের সেনাপ্রধানের

অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কঠোর সতর্কবার্তা ভারতের সেনাপ্রধানের

বিকাশ লিমিটেডে সিনিয়র অ্যানালিস্ট পদে নিয়োগ

বিকাশে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার পদে নিয়োগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভয় নয় ইন্ধনদাতাদের নিয়েই উদ্বেগ ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভয় নয় ইন্ধনদাতাদের নিয়েই উদ্বেগ ইরানের

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিএনপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে তৃণমূলে তীব্র অসন্তোষ ও বিভাজন

বিএনপিতে দ্বন্দ্বঃ ইফতার মাহফিলে সংঘর্ষ, শৃঙ্খলা ফেরাতে কঠোর দলীয় সিদ্ধান্ত

বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

পাসপোর্টের মেয়াদ থাকলে ই-পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ কুয়েত দূতাবাসের

পাসপোর্টের মেয়াদ থাকলে ই-পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ কুয়েত দূতাবাসের

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২২ জুন, ২০২৬)

প্রতিযোগিতা ধ্বংস করে দেওয়া হয়েছে, পুনর্গঠনের তাগিদ বাণিজ্য উপদেষ্টার

প্রতিযোগিতা ধ্বংস করে দেওয়া হয়েছে, পুনর্গঠনের তাগিদ বাণিজ্য উপদেষ্টার

এক ফোনেই দুই হোয়াটসঅ্যাপ: সহজেই চালান দুটি অ্যাকাউন্ট

এক ফোনেই দুই হোয়াটসঅ্যাপ: সহজেই চালান দুটি অ্যাকাউন্ট