রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| সকাল ৬:১৫

কিয়েভের ৬ দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ

কিয়েভের ৬ দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে দফায় দফায় এই হামলা চালায় রাশিয়া। কিয়েভের আকাশে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানান, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে হাইপারসনিক কিনঝাল এবং ইস্কান্দার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনসহ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রাশিয়া জানিয়েছে, তাদের রোস্তভ অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তারা ইউক্রেনের সামরিক স্থাপনায় দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করেছিলেন

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা

সিরিয়ায় আসাদের পতন ঠেকাতে সক্রিয় ইরান ও হিজবুল্লাহ

বক্স অফিসে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভাঙা সাফল্য ও পরবর্তী কিস্তি নিয়ে বড় চমকের আভাস

বক্স অফিসে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভাঙা সাফল্য ও পরবর্তী কিস্তি নিয়ে বড় চমকের আভাস

ইনজুরি কাটিয়ে স্পেন জাতীয় দলে ফিরেছেন রদ্রিগো হার্নান্দেজ ও দানি কারভাহাল

ইনজুরি কাটিয়ে স্পেন জাতীয় দলে ফিরেছেন রদ্রিগো হার্নান্দেজ ও দানি কারভাহাল

ভারতীয় রুপি নামলো ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

ভারতীয় রুপি নামলো ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

ট্রাম্পের নির্দেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা নীলা রাজেন্দ্র বরখাস্ত

ট্রাম্পের নির্দেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা নীলা রাজেন্দ্র বরখাস্ত

আবুধাবিতে টিকটক লাইভে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

আবুধাবিতে টিকটক লাইভে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’, চমকে থাকছেন সিয়াম

ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’, চমকে থাকছেন সিয়াম

বাফুফের সাত মাসের কার্যক্রম ও আগামী ছয় মাসের পরিকল্পনায় যা থাকছে

বাফুফের সাত মাসের কার্যক্রম ও আগামী ছয় মাসের পরিকল্পনায় যা থাকছে

বিএসইসির নতুন সিদ্ধান্তে বাজার তদারকিতে গতি আসবে আশাবাদী ডিএসই

বিএসইসির নতুন সিদ্ধান্তে বাজার তদারকিতে গতি আসবে আশাবাদী ডিএসই