রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:১৭

কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৭, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

খাবারের প্রতি আমাদের পছন্দ-অপছন্দ থাকলেও, সব খাবার একসঙ্গে খাওয়া শরীরের জন্য উপকারী নাও হতে পারে। কিছু সংমিশ্রণ আছে যেগুলো শরীরের পুষ্টির শোষণে বাধা দেয়, হজমের সমস্যা তৈরি করে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। নিচে এমনই কিছু সাধারণ কিন্তু ক্ষতিকর খাবারের জুটি তুলে ধরা হলো—

১. দুধ + ফল
অনেকে সকালের নাস্তায় দুধের সঙ্গে কলা বা সাইট্রাস জাতীয় ফল খেয়ে থাকেন। কিন্তু এই সংমিশ্রণ হজমের সমস্যা, পেট ফাঁপা এবং অন্ত্রের প্রদাহ তৈরি করতে পারে। ইনসুলিনের মাত্রাও বেড়ে যেতে পারে। দুধ ও ফল আলাদাভাবে খাওয়াই নিরাপদ।

২. চা/কফি + আয়রনসমৃদ্ধ খাবার
ট্যানিন নামক যৌগ থাকায় চা বা কফি আয়রনের শোষণ ব্যাহত করে। ফলে ক্লান্তি, শক্তির ঘাটতি এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। আয়রনসমৃদ্ধ খাবার যেমন ডাল বা শাক খাওয়ার আগে-পরে অন্তত এক ঘণ্টা চা/কফি এড়িয়ে চলা উচিত।

৩. দুগ্ধজাত খাবার + উচ্চ চিনিযুক্ত খাবার
দইয়ের সঙ্গে ফল (যেমন কলা বা স্ট্রবেরি) খাওয়া স্বাদে ভালো লাগলেও এটি ইনসুলিনের মাত্রা বাড়িয়ে পিসিওএস ও বিপাকজনিত সমস্যাকে বাড়াতে পারে। ফলে ওজন বেড়ে যাওয়া এবং হরমোনের ভারসাম্যে সমস্যা দেখা দিতে পারে।

৪. গমের রুটি + চিনি
রুটির সঙ্গে গুড় বা আম খাওয়া অনেকের অভ্যাস। কিন্তু এই সংমিশ্রণ রক্তে শর্করার তারতম্য ঘটায়, হঠাৎ খিদে বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত চর্বি জমতে সাহায্য করে। এটি মেজাজ পরিবর্তন এবং ওজন বৃদ্ধির কারণও হতে পারে।

৫. দই + পরোটা/পোলাও
অনেকে গরম পরোটা বা পোলাওয়ের সঙ্গে ঠান্ডা দই খেতে ভালোবাসেন। কিন্তু এই সংমিশ্রণ হজমে বিঘ্ন ঘটায়, গ্যাস, পেট ফাঁপা ও অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করতে পারে। যার প্রভাব পড়ে হরমোনের স্বাস্থ্যে।

সুতরাং, খাবার নির্বাচনের ক্ষেত্রে শুধু পুষ্টিগুণ নয়, সেগুলোর সংমিশ্রণের প্রতিও সচেতন হওয়া জরুরি। খাদ্যভ্যাসে সামান্য পরিবর্তন এনে নিজেকে আরও সুস্থ ও হরমোনগতভাবে ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
হামজা চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যে হবিগঞ্জ সোসাইটি ইউকের জমকালো সংবর্ধনা

হামজা চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যে হবিগঞ্জ সোসাইটি ইউকের জমকালো সংবর্ধনা

গাজাবাসীদের সরানোর কথা হলে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না সিসি

গাজাবাসীদের সরানোর কথা হলে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না সিসি

গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ

সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা: ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার ৯

সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা: ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার ৯

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৯ মে, ২০২৬

পিলখানা হত্যা: পলাতকদের ‘প্রয়োজনে’ বিদেশেই জিজ্ঞাসাবাদ

পিলখানা হত্যা: পলাতকদের ‘প্রয়োজনে’ বিদেশেই জিজ্ঞাসাবাদ

শেখ হাসিনার নয়াদিল্লি অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত, সিইন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

শেখ হাসিনার নয়াদিল্লি অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত, সিইন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৪ জুন, ২০২৬)

জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা