বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:০৪

কারো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
কারো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

কারো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও কারো চাপিয়ে দেওয়া বিষয় মেনে নেওয়ার রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, তারা সম্পূর্ণ স্বাধীনভাবে রাজনীতি করেন এবং নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। কেউ যদি তাদের অবহেলা করে, তবে সেটি স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয়। কারণ প্রত্যেকেরই নিজস্ব আত্মমর্যাদাবোধ রয়েছে এবং তারা সেটি বজায় রেখেই রাজনীতিতে সক্রিয় থাকতে চান।

মাওলানা আতাউর রহমান আরও উল্লেখ করেন যে, বর্তমানে বিভিন্ন মহলের সাথে তাদের পারস্পরিক আলোচনা চলমান রয়েছে। খুব দ্রুতই ইসলামপন্থীদের ‘একবক্স নীতি’র রূপরেখা ও ধরন সবার সামনে পরিষ্কার করা হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে এই নীতি একটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

রাজনৈতিক মহল, সাংবাদিক ও দেশপ্রেমিক জনগণের মধ্যে এই নতুন নীতি নিয়ে যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তাকে দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেছেন তিনি। এর মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে বলেও সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি