বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৭:৩৫

কামরাঙ্গীরচরে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে আছি আশ্বাস দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
কামরাঙ্গীরচরে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে আছি আশ্বাস দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কামরাঙ্গীরচরে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে আছি আশ্বাস দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মাদ্রাসার ছাত্র ও আলেম-ওলামাদের পাশে আছি এবং তাদের যে কোনো কাজে আমাদেরকে স্মরণ করলে পাশে পাবেন। বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ছয় বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি কামরাঙ্গীরচর আল হেরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরো জানান, কামরাঙ্গীরচরে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাস্তাঘাট সরু এবং খেলাধুলার মাঠের অভাব রয়েছে; তাই রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ৫৫নং ওয়ার্ডে একটি খেলাধুলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরে উপদেষ্টা কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর কবর জিয়ারত করেন।

সেমিনারটি সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। হাফেজে কোরআন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে এবং তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এসব শিক্ষার্থীর শিক্ষা, পরিশ্রম, সততা ও নৈতিকতার প্রয়োজন।

মারকাযুত তাকওয়ার পরিচালক মুফতি আল আমিন এর সঞ্চালনায় এবং খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আব্দুর রহমান আজাদ ও হাফেজ মাওলানা জাকির হুসাইন প্রমুখ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আইএমএফ নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কারণেই ভ্যাট বৃদ্ধি : প্রেস উইং

আইএমএফ নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কারণেই ভ্যাট বৃদ্ধি : প্রেস উইং

ঢাকায় জাতিসংঘ প্রতিনিধিকে তলব : ভুল তথ্যের বিরুদ্ধে বাংলাদেশের কড়া প্রতিবাদ

ঢাকায় জাতিসংঘ প্রতিনিধিকে তলব : ভুল তথ্যের বিরুদ্ধে বাংলাদেশের কড়া প্রতিবাদ

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৩০ ডিসেম্বর, ২০২৬)

জর্ডানের মাঠে দুর্দান্ত লড়াই, ড্র নিয়ে ফিরলো বাংলাদেশের নারী দল

জর্ডানের মাঠে দুর্দান্ত লড়াই, ড্র নিয়ে ফিরলো বাংলাদেশের নারী দল

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৬ জানুয়ারি, ২০২৬)

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে দুই হাজার নিহতের তথ্য প্রথমবার স্বীকার

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে দুই হাজার নিহতের তথ্য প্রথমবার স্বীকার

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২০ জুন, ২০২৬)

ঈদে যাত্রীদের ভোগান্তি নিয়ে সরকারকে কড়া বার্তা দিলেন জামায়াত আমির

ঈদে যাত্রীদের ভোগান্তি নিয়ে সরকারকে কড়া বার্তা দিলেন জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নেতাদের অঙ্গীকার ও হজ্জযাত্রীদের দোয়া কামনা

জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নেতাদের অঙ্গীকার ও হজ্জযাত্রীদের দোয়া কামনা

গাজায় হামলায় আহত ও নিহতের সংখ্যা স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৮২ ফিলিস্তিনি, শিশুখাদ্যের লাইনে প্রাণ হারাল ১৫ জন