রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:৪৬

কাতারের আকাশসীমা পুনরায় উন্মুক্ত, স্বাভাবিক হয়েছে দোহাগামী ফ্লাইট চলাচল

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
কাতারের আকাশসীমা পুনরায় উন্মুক্ত, স্বাভাবিক হয়েছে দোহাগামী ফ্লাইট চলাচল

কাতারের আকাশসীমা পুনরায় উন্মুক্ত, স্বাভাবিক হয়েছে দোহাগামী ফ্লাইট চলাচল

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় উন্মুক্ত হয়েছে কাতারের আকাশসীমা। এর ফলে আবারও চালু হয়েছে দোহাগামী সব ফ্লাইট। একইসঙ্গে ওমানের মাস্কট থেকে ফিরিয়ে আনা ফ্লাইটও দোহা অভিমুখে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর এক বিবৃতিতে জানান, সোমবার রাতে কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার পর ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটকে মাস্কটে অবতরণ করতে হয়। পরে সেখান থেকে জ্বালানি নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। যাত্রীদের হোটেল ও বিমানবন্দরে সাময়িক রাখা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় ফ্লাইটটি পুনরায় দোহার উদ্দেশ্যে যাত্রা করে।

তিনি আরও জানান, দোহা হয়ে জেদ্দা যাওয়ার যেসব যাত্রী শাহজালালে অফলোড হয়েছিলেন, তাদেরও পুনরায় দোহা হয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে। বর্তমানে কোনও ফ্লাইট জটিলতা নেই এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট চলাচলও স্বাভাবিক রয়েছে। হজ ফ্লাইট পরিচালনাতেও কোনও বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে ইরানের হামলায় কাতারে অবস্থিত মার্কিন এয়ারবেইজে আঘাত হানার পরপরই কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এরপর নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনও তাদের আকাশসীমা সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রাখে।

তবে সর্বশেষ তথ্যমতে, ২৪ জুন ভোর ৩টার পর থেকে এসব দেশের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে, এবং এখন দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

সমুদ্রপথে হাজারো অভিবাসীর স্পেন প্রবেশের চেষ্টা, সেউতায় পদদলিত হয়ে নিহত ৯

সমুদ্রপথে হাজারো অভিবাসীর স্পেন প্রবেশের চেষ্টা, সেউতায় পদদলিত হয়ে নিহত ৯

হরমুজ প্রণালির কাছে ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে রহস্যময় বিস্ফোরণ

হরমুজ প্রণালির কাছে ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে রহস্যময় বিস্ফোরণ

সৌদি শ্রমবাজারে নিয়োগ জটিলতা, সংকট সমাধানে বৈঠক

সৌদি শ্রমবাজারে নিয়োগ জটিলতা, সংকট সমাধানে বৈঠক

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

বিপজ্জনক গোষ্ঠী শাসনের কবলে যুক্তরাষ্ট্র : বিদায়ী ভাষণে বাইডেন

বিপজ্জনক গোষ্ঠী শাসনের কবলে যুক্তরাষ্ট্র : বিদায়ী ভাষণে বাইডেন

নেতানিয়াহুর বিচার বন্ধের আহ্বান ট্রাম্পের, বললেন ‘নায়ক’ ও ‘দেশপ্রেমিক’

নেতানিয়াহুর বিচার বন্ধের আহ্বান ট্রাম্পের, বললেন ‘নায়ক’ ও ‘দেশপ্রেমিক’

বৃষ্টিতে ভেসে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

বৃষ্টিতে ভেসে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

ইতিহাসের এই দিনে (৩ আগস্ট, ২০২৫)

ইতিহাসের এই দিনে (১১ ডিসেম্বর, ২০২৪)

ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য, রাহুলকে আদালতে তলব