বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৩৮

কাঠমান্ডুতে বিমানের কারিগরি ত্রুটি, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে দেশে ফিরলেন ১২৭ যাত্রী

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৭, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
কাঠমান্ডুতে বিমানের কারিগরি ত্রুটি, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে দেশে ফিরলেন ১২৭ যাত্রী

কাঠমান্ডুতে বিমানের কারিগরি ত্রুটি, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে দেশে ফিরলেন ১২৭ যাত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২৭ জন যাত্রী অবশেষে প্রায় সাত ঘণ্টা পর বিকল্প উড়োজাহাজে নিরাপদে দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ের বহু পর সোমবার রাত ১২টা ১০ মিনিটে তাঁদের বহনকারী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ঢাকা মুখী বিজি-৩৭২ নম্বর ফ্লাইটটির রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে উড্ডয়নের কথা ছিল। যাত্রীদের বিমানে তুলে টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যাওয়ার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে বাধ্য হয়ে উড়োজাহাজটি আবারও টার্মিনালে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

বিমানের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি মেরামতের সময় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জে এবং অন্যান্য যাত্রীদের টার্মিনালে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়। এরপর আটকে পড়া যাত্রীদের দ্রুত ঢাকায় ফেরত আনতে একটি বিকল্প বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে পাঠানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে বিমানের জনসংযোগ বিভাগের সমন্বয়ে ঢাকা থেকে রওনা দেওয়া উড়োজাহাজটিতে করে আটকে পড়া সকল ১২৭ জন যাত্রীকে উদ্ধার করে রাত ১২টা ১০ মিনিটে সফলভাবে ঢাকায় ফিরিয়ে আনা হয়। বিজি-৩৭২ ফ্লাইটের যাত্রীরা নিরাপদে পৌঁছানোয় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে এবং বিষয়টি নিরসনে বিমানের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি