মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:২৪

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

চীনের স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত পোষণ করেন।

রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য নিয়মিত বৈঠক আয়োজনের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাণিজ্য সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠায় কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করলে তাতে ইতিবাচক সাড়া দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী তিন সবজি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী তিন সবজি

ইউএস-বাংলা ফুটওয়্যার লিমিটেডে নিয়োগ: রিটেল অপারেশন ম্যানেজার পদে আবেদন চলমান

ইউএস-বাংলা ফুটওয়্যার লিমিটেডে নিয়োগ: রিটেল অপারেশন ম্যানেজার পদে আবেদন চলমান

জাতীয় নির্বাচন ব্যালট প্রকল্পে ইসিকে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

জাতীয় নির্বাচন ব্যালট প্রকল্পে ইসিকে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

গাজায় বিক্ষোভ, ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৭, ইয়েমেন মার্কিন হামলা

দিল্লির আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতে ইসলামীর গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা

দিল্লির আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতে ইসলামীর গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৭ আগস্ট, ২০২৫)

ভ্যাট দ্বিগুণ, টিস্যু থেকে সিগারেট—সবকিছুর দাম বাড়ছে!

ভ্যাট দ্বিগুণ, টিস্যু থেকে সিগারেট—সবকিছুর দাম বাড়ছে!

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সরকারের নতুন পিএসসি ও আন্তর্জাতিক দরপত্র আহ্বান

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সরকারের নতুন পিএসসি ও আন্তর্জাতিক দরপত্র আহ্বান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিধ্বংসী বোলিং