রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:৪৭

কর ফাঁকির মামলায় বিজয়ের ওপর দেড় কোটি টাকা জরিমানা বহাল

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
কর ফাঁকির মামলায় বিজয়ের ওপর দেড় কোটি টাকা জরিমানা বহাল

কর ফাঁকির মামলায় বিজয়ের ওপর দেড় কোটি টাকা জরিমানা বহাল

দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির রেশ কাটতে না কাটতেই এবার আয়কর সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেলেন এই অভিনেতা। কর ফাঁকির অভিযোগে বিজয়ের ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশনটি খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে আয় গোপন করার অভিযোগে আয়কর দপ্তর যে জরিমানা করেছিল, তা আইন মেনেই করা হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে অভিনেতা বিজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। সেই সময় তদন্তকারীদের দাবি ছিল, বিজয় প্রায় ১৫ কোটি টাকার আয়ের তথ্য গোপন করেছেন। ২০১৮ সালে এই আয়ের বিপরীতে ১.৫০ কোটি টাকা জরিমানা করা হয়।

এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। অভিনেতার আইনজীবীদের দাবি ছিল, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এই জরিমানা করা হয়েছে। তবে বিজয়ের সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। ফলে এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো বাধা রইল না। যদিও হাইকোর্টে তার আবেদন নাকচ হয়েছে, তবুও বিজয়ের সামনে একটি সুযোগ খোলা রেখেছে আদালত। তিনি চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

সাভারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

সাভারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘তুচ্ছ’ বলে ইরানের পাল্টা হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘তুচ্ছ’ বলে ইরানের পাল্টা হুঁশিয়ারি

দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের শঙ্কা কাটল, নতুন মালিকানায় যাচ্ছে মার্কিন কার্যক্রম

টিকটক পছন্দ করেন ট্রাম্প, তবে চান না চীনা মালিকানায় থাকুক

সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো : নুরুল হক

সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো : নুরুল হক

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপিকে সম্মাননা, ভালোবাসায় সিক্ত প্রবাসীরা

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপিকে সম্মাননা, ভালোবাসায় সিক্ত প্রবাসীরা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ (৩০ আগস্ট)

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ (৩০ আগস্ট)