রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:০৯

কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩১, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এই বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা গতকাল সোমবার এ বিষয়ে নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ১৮৯ জন ইউক্রেনীয় সেনা মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আজভস্তাল, মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা রয়েছেন।

মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় তাঁদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। সেখানে উপস্থিত সাংবাদিকেরা তাঁদের অভিব্যক্তি লিপিবদ্ধ করেছেন। মুক্তি পাওয়া সেনা আনাতোলি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমরা দেশে ফিরেছি। এখন আমাদের যা কিছু আছে, তা দিয়ে আমরা ইউক্রেনকে সাহায্য করব।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন। তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা বলেন, ‘শিগগিরই তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে মিলিত হবেন এবং নববর্ষ উদ্যাপন করবেন।’

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন ৫৯ বার বন্দিবিনিময় করেছে। এটি অন্যতম বৃহৎ বন্দিবিনিময়ের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ রেকর্ড সংখ্যক বেড়েছে

যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ রেকর্ড সংখ্যক বেড়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৬ এপ্রিল, ২০২৫)

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নীলক্ষেতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নীলক্ষেতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে বন্দুক হামলায় ৪ জন নিহত, বাংলাদেশি পুলিশ কর্মকর্তাও নিহত

নিউইয়র্কে বন্দুক হামলায় ৪ জন নিহত, বাংলাদেশি পুলিশ কর্মকর্তাও নিহত

বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করছে ২৫ হাজার টন চিনি

পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আফগানিস্তানের পাল্টা হামলা

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা ও সীমান্তে চরম উত্তেজনা

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২ অক্টোবর, ২০২৫)

ছাত্রলীগ ঘনিষ্ঠদের এনএসআইতে পদোন্নতির উদ্যোগ, পেশাদারদের ক্ষোভ

ছাত্রলীগ ঘনিষ্ঠদের এনএসআইতে পদোন্নতির উদ্যোগ, পেশাদারদের ক্ষোভ

চট্টগ্রামে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মধ্যে দিনভর সংঘর্ষ

চট্টগ্রামে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মধ্যে দিনভর সংঘর্ষ