রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:২৭

কমলার গুণে ভরপুর সুস্বাস্থ্য: প্রতিদিন একটি কমলা খাওয়ার উপকারিতা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৯, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
কমলার গুণে ভরপুর সুস্বাস্থ্য: প্রতিদিন একটি কমলা খাওয়ার উপকারিতা

কমলার গুণে ভরপুর সুস্বাস্থ্য: প্রতিদিন একটি কমলা খাওয়ার উপকারিতা

কমলায় রয়েছে অসংখ্য পুষ্টিগুণ, যা শরীরের প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের জন্য উপকারী। বিজ্ঞান বলছে, প্রতিদিন একটি কমলা খাওয়ার মতো সাধারণ অভ্যাসও শরীর ও মনের জন্য হতে পারে শক্তিশালী পুষ্টির উৎস। সঠিক খাদ্যাভ্যাস, ঘুম ও ব্যায়ামের সঙ্গে এই অভ্যাস যোগ করলে স্বাস্থ্যের নানা দিকেই ইতিবাচক প্রভাব পড়ে।

কমলায় রয়েছে প্রচুর ভিটামিন সি, যা ত্বকের জন্য অন্যতম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত কমলা খেলে বলিরেখা ও শুষ্কতা কমে যায় এবং ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ। একটি মাঝারি কমলাতেই থাকে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি-এর ৯০% এরও বেশি। এই ভিটামিন কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে মসৃণ ও দৃঢ় রাখে।

এছাড়া, কমলায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরের শ্বেত রক্তকণিকা তৈরি করে এবং ভাইরাস বা জীবাণুর বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সাধারণ সর্দি-কাশির সময়কাল ও তীব্রতা কমাতে সাহায্য করে।

কমলা হৃদযন্ত্রের জন্যও উপকারী। এতে থাকা ফাইবার, পটাসিয়াম ও ফ্ল্যাভোনয়েড হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত কমলার রস পান করলে রক্তনালীর কার্যকারিতা উন্নত হয় এবং শরীরে প্রদাহ কমে।

হজমের ক্ষেত্রেও কমলার ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে থাকা দ্রবণীয় ফাইবার ও পেকটিন অন্ত্রের জীবাণুর ভারসাম্য বজায় রাখে এবং হজমে সহায়তা করে। পুরো কমলা খেলে পাচনতন্ত্র হাইড্রেটেড থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।

মস্তিষ্কের কার্যকারিতাতেও কমলার ফ্ল্যাভোনয়েড ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কমলার রস পান করলে মনোযোগ, স্মৃতি ও মানসিক সতর্কতা বৃদ্ধি পায়। এমনকি নিয়মিত সাইট্রাস ফল খেলে বিষণ্ণতার ঝুঁকিও কমে।

ওজন নিয়ন্ত্রণ ও বিপাকক্রিয়ায়ও কমলা সহায়ক ভূমিকা রাখে। এতে ক্যালোরি কম থাকলেও ফাইবার ও পানির পরিমাণ বেশি, যা দ্রুত পেট ভরায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। পাশাপাশি কমলায় থাকা ফ্ল্যাভোনয়েড ইনসুলিন ফাংশন উন্নত করে ও শরীরে চর্বি জমা কমায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জুসের বদলে পুরো কমলা খাওয়াই ভালো। কারণ, পুরো ফলে থাকা ফাইবার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

অবশ্য, কমলা যতই উপকারী হোক, পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয়। যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাদের জন্য এটি মাঝে মাঝে অস্বস্তির কারণ হতে পারে। তাই নিয়মিত ওষুধ সেবনকারীরা বা বিশেষ রোগে ভোগা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি