কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। গত বৃহস্পতিবার তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি দম্পতির প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার এই সুখবর শেয়ার করেছেন নিলয় নিজেই। বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে নবজাতকের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ সুখবর জানাতেই ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন নিলয়-হৃদি। মন্তব্যের ঘরে শত শত অভিনন্দন বার্তা জমা পড়ছে; তারকা অঙ্গন থেকেও আসছে শুভকামনা।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর। ফেসবুকেই তাদের পরিচয় ও প্রেমের শুরু, পরবর্তী সময়ে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। এটি হৃদের প্রথম বিবাহ হলেও নিলয়ের দ্বিতীয়।


















